ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

আমার বার্তা অনলাইন:
২৭ জুন ২০২৬, ১৮:৪৭

বাহরাইনে মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে এই অঞ্চলের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এর মধ্যে বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়।

কুইনিপিয়াকের জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ মানুষ বিশ্বাস করেন, তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি রয়ে গেছে। এ ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বড় কোনো মতভেদ নেই।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এ হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরও অন্তত এক ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন (মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর) এখন পর্যন্ত এ ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

এদিকে এ যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের মনোভাবেও ব্যাপক পরিবর্তন লক্ষ করা গেছে। সম্প্রতি যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয়েছে, যা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) নামে পরিচিত। এ চুক্তি অনুযায়ী, স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার শর্তাবলি নিয়ে আলোচনার জন্য ৬০ দিন যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

এ সমঝোতার পর যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ লাভজনক হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ইরানি সরকারের আসন্ন হুমকি দূর করতে’ এ যুদ্ধ শুরু করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।তবে কুইনিপিয়াকের জরিপ বলছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির কারণে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে জনগণের মনে সংশয় তৈরি হয়েছে। জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ মানুষ বিশ্বাস করেন, এ চুক্তির পরও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা পুরোপুরি রয়ে গেছে। এ ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বড় কোনো মতভেদ নেই। উভয় শিবিরেরই অধিকাংশ সমর্থক মনে করেন, ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে ব্যাখ্যা করছে

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ভূমিকম্পে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রীর মৃত্যু

পরপর আঘাত হানা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। ৯২০ জনের প্রাণহানির খবর মিলেছে। আহতাবস্থায় আছে তিন হাজারেরও

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া জোড়া ভূমিকম্পের পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাসসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় রোববার

গোড়ালি ব্যথায় অস্ত্রোপচারহীন আধুনিক ‘শকওয়েভ থেরাপি’

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়