ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১০:৫৭

লোহিত সাগরে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি সৌদি আরব।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লোহিত সাগর দিয়ে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি। বুধবার (২২ জুলাই) তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় এনসেলা ও লাইলিয়া নামের দুটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

২০১৪ সালে সানা দখল করা ইরান সমর্থিত এই গোষ্ঠীর অভিযোগ, প্রায় ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর ‘অন্যায় ও দমনমূলক অবরোধ’ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, স্থল, সমুদ্র ও আকাশপথে বন্দর ও বিমানবন্দর অবরুদ্ধ করে ইয়েমেনের সম্পদ লুট করা হয়েছে।

অন্যদিকে রিয়াদ বরাবরই ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরোপের অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া হুথিদের সমালোচকদের দাবি, জর্ডানের রাজধানী আম্মান ও সানার মধ্যে বিমান চলাচল পুনরায় চালুর একটি প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছে।

মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করে বিকল্প পথে তেল পরিবহনের চেষ্টা করছে। তবে এখন সেই পথও হুথিদের হুমকির মুখে পড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বাব আল-মান্দেব এলাকায় জাহাজে হামলা শুরু করে হুথিরা, যার ফলে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হয়। ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর সেই হামলা বন্ধ হয়।

সানাভিত্তিক সাংবাদিক হুসেইন আল-বুখাইতি আল জাজিরাকে বলেন, ‘সৌদি আরবের বিরুদ্ধে হুথিরা কার্যকর অবরোধ গড়তে পারবে কি না তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের মনে রাখা উচিত— হুথিরা কীভাবে সফলভাবে লোহিত সাগর হয়ে ইসরায়েলি বন্দরে প্রবেশের পথ বন্ধ করেছিল। এর ফলে দক্ষিণ ইসরায়েলের ইলাত বন্দর কার্যত বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত ২০২৫ সালের মে মাসে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে হুথিদের সঙ্গে একটি চুক্তিতে যেতে হয়েছিল।’

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে। ইয়েমেনের উত্তর-পূর্ব উপকূল এবং হর্ন অব আফ্রিকা অঞ্চলের জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী এই প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল)। ফলে সুয়েজ খাল ব্যবহারকারী জাহাজগুলোর যাতায়াত দুটি পৃথক নৌপথে সীমিত থাকে।

২০২৪ সালে এ প্রণালি দিয়ে প্রায় ৪১০ কোটি ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা হয়েছে। যা বৈশ্বিক মোট জ্বালানি পরিবহনের প্রায় ৫ শতাংশ।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে কার্যত হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এর সঙ্গে যদি বাব আল-মান্দেব প্রণালিও অচল হয়ে যায়, তাহলে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২৫ শতাংশ বাধাগ্রস্ত হতে পারে।

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন

আমরা তেল বিক্রি করতে না পারলে অন্যকেউও পারবে না: ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্টওয়াচে ব্যাটারি বদলানোর ঝামেলা আর থাকছে না, ইইউর নতুন সিদ্ধান্ত

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের আশা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সারাদেশে বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা

মেটার বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

মানবতাবিরোধী অপরাধ: এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

মহানবীর (সা.) স্মৃতিবিজড়িত মক্কার ৫ মসজিদ

সৌদির দুই জাহাজে মিসাইল ছুড়ল ইয়েমেনি বিদ্রোহীরা

দেশের চার অঞ্চলে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আমরা তেল বিক্রি করতে না পারলে অন্যকেউও পারবে না: ইরান

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ, চলছে তদন্ত

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি