ই-পেপার শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা ইরানের

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৬, ১৩:৩৮

ইরানে টানা ১৩তম দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে ইরান। এরই ধারাবাহিকতায় বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে দেশটি।

শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম এবং সৈন্যদের আবাসস্থল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসন এলাকাতেও হামলা চালানো হয়েছে।

তারা সতর্ক করে বলেছে, ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করবে।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বাহিনীটি জানিয়েছে, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি হ্রাস করা।

তেহরান থেকে আল জাজিরার তোহিদ আসাদি জানান, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, খুজেস্তানের অপর প্রান্তের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় দুজন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি

তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন শেষের কারণ জানালেন ওয়াংচুক

টানা ২৬ দিন অনশনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াই অনশন শেষ করেছেন ভারতের অন্যতম

আন্দোলনকারীদের ওপর নজরদারিতে 'ফেসিয়াল রিকগনিশন' ক্যামেরা

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে নয়াদিল্লির যন্তর মন্তরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ইসকনের মালিক রায়হানের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯১: স্বাস্থ্য অধিদপ্তর

জান্নাতের প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি জামায়াত: বিদ্যুৎমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়: রিজভী

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির নতুন গন্তব্য: প্রধানমন্ত্রী

জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন শেষের কারণ জানালেন ওয়াংচুক

আন্দোলনকারীদের ওপর নজরদারিতে 'ফেসিয়াল রিকগনিশন' ক্যামেরা

পূবাইলে পূর্বশত্রুতার জেরে হামলা ও ৩০ লাখ টাকা ছিনতাই: মামলা হলেও অধরা আসামিরা

যুবককে হানিট্র্যাপে ফেলে টাকা দাবি, দুই নারীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার