ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১১:০৯

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলী প্রদেশ সান জুয়ানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল দিকে সান জুয়ানের ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো বলেছেন, হেলিকপ্টারটি ছিল একটি বেল ৪১২ এয়ারক্রাফট। পার্শ্ববর্তী প্রদেশ লা রিওজায় দাবানল নেভাতে সান জুয়ানের প্রাদেশিক সরকার কয়েক জন প্রশিক্ষিত দমকল কর্মীকে পাঠানোর উদ্যোগ নিয়েছিল। তাদের প্রথম দলটি ছিল সেই হেলিকপ্টারটিতে।

সান জুয়ান থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়েই সেটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনা কভার করতে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কে গিয়েছিলেন স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা। তিনি এএফপিকে বলেছেন, “হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই ভয়াবহ একটি দুর্ঘটনা। কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।”

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে সান জুয়ানের প্রাদেশিক সরকার।

সান জুয়ান প্রদেশে ইতোমধ্যে তিন দিনের শোক ঘোষনা করা হয়েছে। প্রদেশের গভর্নর মার্সেলো ওররেগা এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

উল্লেখ্য, লা রিওজা প্রদেশের আয়তন প্রায় মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সমান। গত ৭ দিন আগে সেখানে দাবানল শুরু হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার হেক্টর জমির গাছপালা ও ফসল দাবানলে পুড়ে গেছে।

সূত্র : এএফপি, এনডিটিভি

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।  তবে

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৩ পুলিশ ও ৪৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যভিত্তিক এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা প্রায় ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পরেই রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরেই রাশিয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল 

খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‌জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্টের রায়

সারাদেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী নতুন চীনা ব্যাংক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮১ লাখ টাকা

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সোহেল রানা বরখাস্ত