ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আমার বার্তা অনলাইন:
১৫ আগস্ট ২০২৬, ১০:৫২

বাংলাদেশের জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। তবে এ ক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশকে অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে। সেটি অব্যাহত আছে। তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে বাংলাদেশের যে অনুরোধের কথা বলা হয়েছে, তা ভারতের নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অগ্রগতি হলে জানাবে ভারত

এদিকে শুক্রবারের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে- এমন খবর প্রকাশিত হলেও ভারত এখনো সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জন্য দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ রয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।

তিনি বলেন, আগেও যেমন জানিয়েছিলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তিনি গণমাধ্যমকে জানাবেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সফরটি হলে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় আলোচনায় আসতে পারে।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের তারিখ কিংবা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানায়নি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফর হলে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন। সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় অবস্থিত ইনল্যান্ড সারাওয়াক বিমানক্ষেত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত উসকে উঠেছে। ওমান উপসাগর এবং ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে বা এ ধরনের

ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো ১১০৮ টাকা

মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প

জাতিসংঘে আস্থা পুনর্গঠন ও সংলাপ বাড়ানোর অঙ্গীকার

সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার