ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

চলতি বছরেই ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৬, ১০:৫৭

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করেছে ইরান। শুধুমাত্র চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্তই ২০ আফগানকে ঝুলিয়েছে তেহরান। গতকাল শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, প্রতি মাসে ইরানে অন্তত একজন আফগান নাগরিকের দণ্ড কার্যকর করা হয়েছে। অপরদিকে অন্তত তিনজনকে করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত বিষয়, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এবং সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায়।

সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, মৃত্যুদণ্ড দেওয়া এসব মামলায় স্বচ্ছতার অভাব ছিল। অভিযুক্তদের আইনজীবিদের সীমিত অ্যাক্সেস ছিল এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল। এছাড়া দণ্ডপ্রাপ্তদের পরিবারকেও তাদের মামলা বা অবস্থা সম্পর্কে খুব বেশি জানতে দেওয়া হয়নি।

তারা বলেছে, বেশিরভাগ দণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে।

এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংক্রান্ত অপরাধে।

এরমধ্যে গুল মোহাম্মদ এবং কাইম হোসেনি নামে দুজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায়। চলতি বছরের জানুয়ারিতে সেখানে বিক্ষোভ হয়।

অপরদিকে আফসার শাহ-আহমাদি, সাফাই এবং সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগানকে গত জুলাইয়ে মৃত্যদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা একটি থানা পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সেগুলোর বেশিরভাগেরই প্রকাশ্য কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে কত আফগানিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সেটি খুঁজে বের করা কঠিন। এরআগে ২০২৫ সালে ৮৫ আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরান।

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হয়েছে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম একটি নতুন ৫০০ টনী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের অবৈধ ইহুদি বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাজ্য। ইতোমধ্যে এ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি

আসন্ন শীতেই ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের উত্তেজনা কমাতে দুই দেশ কোনো পদক্ষেপ নিতে পারে কি না, তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত