ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২

উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হয়েছে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম একটি নতুন ৫০০ টনী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। গত কাল সোমবার উত্তরাঞ্চলীয় বন্দরশহর ওনসানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই যুদ্ধজাহাজটিকে কমিশন করা হয়েছে।

নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম কাং কন। এটি সম্পূর্ণভাবে উত্তর কোরিয়ার নিজস্ব উদ্যাগ ও প্রযুক্তিতে তৈরি।

কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে, কমিশন অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার স্ত্রী রি সোল-জু এবং মেয়ে জু-আয়েসহ উপস্থিত ছিলেন। কমিশন অনুষ্ঠানকে নতুন এই যুদ্ধজাহাজটিকে ‘অপরিহার্য আক্রমণাত্মক ডেস্ট্রয়ার’ উল্লেখ করে কিম বলেছেন, এই ডেস্ট্রয়ারটি উত্তর কোরিয়ার ‘রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার’ অংশ।

আজ মঙ্গলবার পূর্ব চীন সাগর বা কোরিয়া প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ শুরু হচ্ছে। তার আগের দিন পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম এই ডেস্ট্রয়ার জাহাজটি কমিশন করল উত্তর কোরিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেছেন, “নতুন প্রজন্মের এই ডেস্ট্রয়ার জাহাজেটির উচিত হবে শত্রুদের ওপর মারাত্মক প্রতিশোধমূলক আঘাত হানা, কারণ এটি এখন আমাদের রাষ্ট্রীয় পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।”

সামুদ্রিক প্রতিরক্ষা এবং যুদ্ধ প্রতিরোধ কার্যক্রম ‘আরও স্পষ্টভাবে’ পরিচালনার জন্য দেশের নৌবাহিনীকে ‘একটি পারমাণবিক অস্ত্রসজ্জিত বাহিনীতে’ পরিণত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন কিম।

কেসিএনএ’র প্রতিবেদন থেকে জানা গেছে, কাং কন-কে উত্তর কোরীয় নৌবাহিনীর পূর্ব সাগর নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটি উত্তর কোরীয় নৌবাহিনীর দ্বিতীয় ডেস্ট্রয়ার জাহাজ। এর আগে মাত্র তিন মাস আগে নিজেদের তৈরি প্রথম ডেস্ট্রয়ার জাহাজ চোয়ে হিয়নকে কমিশন করেছিল উত্তর কোরিয়া। চোয়ে হিয়নের ওজনও ৫ হাজার টন।

কমিশন করার পর উত্তর কোরীয় নৌবাহিনীর পশ্চিম সাগর নৌবহরে অন্তর্ভুক্ত করা হয় চোয়ে হিয়ন-কে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের অবৈধ ইহুদি বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাজ্য। ইতোমধ্যে এ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি

আসন্ন শীতেই ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের উত্তেজনা কমাতে দুই দেশ কোনো পদক্ষেপ নিতে পারে কি না, তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য