ই-পেপার বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সৌদি আরব থেকে কিছু কূটনীতিককে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১২:১৯

সৌদি আরব থেকে নিজেদের কিছু কূটনীতিক ও তাদের পরিবারকে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবারও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদিতে তিনজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে কূটনীতিক ও তাদের পরিবারকে সৌদি ছাড়তে বলেছে মার্কিন সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট বলেছেন, “আমাদের কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা সবার আগে।”

রাজধানী রিয়াদের দূতাবাস ও সৌদির অন্যান্য জায়গায় থাকা কনস্যুলেটগুলোর বিভিন্ন স্তরের কূটনীতিক এই নির্দেশনার আওতায় পড়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় এ ঘোষণা দিলো যখন এনবিসি ও এএফপির মতো সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল যুক্তরাষ্ট্রের আরব আমিরাত, জর্ডান, কাতার এবং বাহরাইনের দূতাবাসের কূটনীতিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে নিউইয়র্ক টাইমস দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও যুদ্ধ শুরু করতে যাচ্ছেন।

তবে মুখপাত্র টমি পিগোট সৌদি বাদে অন্যান্য দেশ থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার খবরকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছেন।

গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে একে-অপরের অবকাঠামো ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরমধ্যে হুথিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। শুধুমাত্র রিয়াদ বিমাবন্দরেই হুথিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন।

গতকাল হুথিরা দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় চালায়। এতে একজনের মৃত্যু হয়। অপরদিকে একটি তেল পরিশোধনাগারে হামলায় প্রাণ যায় আরও দুজনের।

সূত্র: দ্য গার্ডিয়ান

ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, শিগগিরই কিছু হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে এ মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের ভূমিকা ও

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা ঠেকিয়েছে দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, শিগগিরই কিছু হবে: ট্রাম্প

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ

সৌদি আরব থেকে কিছু কূটনীতিককে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

দেশের বাজারে ফের স্বর্ণের দামে পতন

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড

আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আপনারাই ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

সুন্দরবন ও মোংলা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সারাদিন যেসব কর্মসূচি রয়েছে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন

খুলনায় যুবককে গুলি করে হত্যা

পাঠ্যবইয়ের ‘খরগোশ-কচ্ছপ’ এবার থ্রিডি অ্যানিমেশনে

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, অনেকে হতাহত

সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দুই প্রবাসী নিহত