ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৫:৪৫
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৫:৪৮

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স-কে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিক্রির জন্য আরও ৯০ দিন সময় দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগে নির্ধারিত ১৯ জুন নয়, এখন টিকটক বিক্রির সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত করা হয়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

এই নিয়ে তৃতীয়বারের মতো টিকটক বিক্রির সময় বাড়ানো হলো। প্রেসিডেন্ট ট্রাম্প চান না, টিকটক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে সই করবেন, যাতে বিক্রির আগ পর্যন্ত অ্যাপটি চালু রাখা যায়।

তিনি বলেন, “আমরা চাই, ১৭ কোটির বেশি মার্কিন ব্যবহারকারী যেন নিরাপদে টিকটক ব্যবহার করতে পারে এবং তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।”

ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, টিকটক তার তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এমনকি তিনি এয়ার ফোর্স ওয়নে সাংবাদিকদের বলেন, “সম্ভবত সময় বাড়াতে হবে। চীনের অনুমতি লাগবে, তবে আমি মনে করি আমরা তা পাব।”

এর আগে ২০২৪ সালে, চীনের ওপর নজরদারির অভিযোগে টিকটকের বিরুদ্ধে আইন পাস হয়, যেখানে বলা হয়—বাইটড্যান্স যদি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি না করে, তাহলে অ্যাপটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেন তখন সেই আইনে স্বাক্ষর করেন। কিন্তু ট্রাম্প আইনটি প্রয়োগ না করে সময় বাড়ানোর পক্ষেই অবস্থান নেন।

এদিকে টিকটক বিক্রির প্রক্রিয়া শুরু হলেও চীন এখনো চুক্তিতে অনুমোদন দেয়নি। এর পেছনে রয়েছে ট্রাম্পের নতুন করে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি, যা চীনের আপত্তির অন্যতম কারণ।

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সময়সীমা বাড়ানোর কোনও আইনি ভিত্তি নেই। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্কও তৈরি হয়েছে।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী