ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গ্লোবাল উইটনেস নামে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শিশু সুরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করার পরও ১৩ বছর বয়সি শিশুদের নামে একাধিক পরীক্ষামূলক অ্যাকাউন্ট খোলা হয়। এসব অ্যাকাউন্টে এমন অনুপযুক্ত কনটেন্ট সুপারিশ করা হচ্ছে যেখানে ক্লিক করলে শেষ পর্যন্ত পর্নোগ্রাফি ভিডিও দেখানো হচ্ছে, যার মধ্যে রগগগে যৌনতার ফুটেজও থাকছে।

টিকটক কর্তৃপক্ষ বরাবর জোরের সাথে বলছে, তারা শিশু বা কিশোর বয়সি ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও বলছে, কোনো সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে তারা দ্রুত পদক্ষেপ নেয়।

বিষয়টি যাচাই করার জন্য চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে গ্লোবাল উইটনেসের গবেষকরা ১৩ বছর বয়সি জাল জন্ম তারিখ দিয়ে টিকটকে চারটি অ্যাকাউন্ট তৈরি করেন। অ্যাকাউন্টগুলোতে টিকটকের ‘রেস্ট্রিক্টেড মোড’ সক্রিয় করা হয়েছিল।

এটা এমন একটা ফিচার যা সক্রিয় করলে ভিডিওগুলো ফিল্টার হয়ে আসবে। কিন্তু এই ফিচারটি সক্রিয় করার সময় জন্মদিন প্রবেশের পরে বয়স যাচাই করার কোনো প্রয়োজন হয়নি। অর্থাৎ ব্যবহারকারী আসলেই শিশু কিনা তা যাচাই করা হচ্ছে না।

প্রতিবেদন মতে, এসব অ্যাকাউন্টগুলোতে ব্যবহারকারী কোনো অনুসন্ধান না করা সত্ত্বেও টিকটকের ‘আপনার পছন্দ হতে পারে’ এমন ফাংশনের মাধ্যমে যৌনতাপূর্ণ কীওয়ার্ড সুপারিশ করা হয়েছিল। এই সুপারিশ করা ভিডিওগুলোতে ক্লিক করার পর নারীদের হস্তমৈথুন, জনসমক্ষে অন্তর্বাস খোলা এবং এমনকি পর্নোগ্রাফি তথা রগগগে যৌনতার ফুটেজ দেখানো হয়েছিল।

গ্লোবাল উইটনেসের আভা লি বলেন, এই ফলাফল ছিল গবেষকদের জন্য এক ‘বিশাল ধাক্কা’। তার কথায়, ‘টিকটক কেবল শিশুদের অনুপযুক্ত কনটেন্ট-এ প্রবেশ থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে না, তারা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই তাদের এমন কনটেন্ট দেখতে সুপারিশ করছে।’

গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে কাজ করা গ্লোবাল উইটনেস চলতি বছরের এপ্রিল মাসে একটি প্রকল্পে কাজ করার সময় এই সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর তারা বিষয়টি নিয়ে গবেষণা চালায় সংস্থাটি। প্রতিষ্ঠানটি এরই মধ্যে তাদের অনুসন্ধানের ফলাফল টিকটককে জানিয়েছে।

আমার বার্তা/এল/এমই

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয়

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী ৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী