ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

আমার বার্তা অনলাইন:
২৫ এপ্রিল ২০২৬, ১৫:১৩

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, একই দামে ডেটা কিনেও গ্রাহকেরা স্বাধীনভাবে তা ব্যবহার করতে পারছেন না, যা এক ধরনের চাপিয়ে দেওয়া ব্যবস্থা।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘নতুন টেলিকম পলিসি: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ কামাল বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে শহর ও গ্রামের মধ্যে স্পষ্ট বৈষম্য বিদ্যমান, যা সাধারণ গ্রাহকদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই দামে ডেটা কিনলেও গ্রামাঞ্চলে সেই মানের ইন্টারনেট সেবা পাওয়া যায় না, যা কার্যত এক ধরনের বৈষম্য। মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডেটা ব্যবহারে বাধ্য করছে, যা তিনি ‘চাপিয়ে দেওয়া ব্যবস্থা’।

একজন গ্রাহক হিসেবে তিনি প্রশ্ন তোলেন, কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটা ব্যবহার করতে হবে, যখন একই ধরনের সীমাবদ্ধতা ব্রডব্যান্ড সেবায় নেই।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শহরে বসে সহজে ইন্টারনেট ব্যবহার করা গেলেও গ্রামে গেলে একই অপারেটরের সেবা কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে করে অনলাইনভিত্তিক পেশায় যুক্ত মানুষেরা চরম সমস্যায় পড়ছেন।

রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সরকারি এই প্রতিষ্ঠানের সেবার মান সন্তোষজনক নয়, এমনকি গ্রাহকসেবাও দুর্বল। অন্যদিকে বিদেশি অপারেটররা বাজারে প্রভাব বিস্তার করছে বলেও মন্তব্য করেন তিনি।

নীতিনির্ধারকদের উদ্দেশে মাসুদ কামাল বলেন, টেলিযোগাযোগ খাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। গ্রাহকদের অসন্তোষ দীর্ঘমেয়াদে বড় ধরনের সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে মানুষ ‘জনগণের সরকার’ হিসেবে প্রত্যাশা করে। তাই ডিজিটাল সুবিধা সবার জন্য সমানভাবে নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

একইসঙ্গে টেলিকম খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়িয়ে গ্রাহকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির

টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। এসময় আলোচনায় আরও অংশ নেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম, ফাইবার এট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আইজিডাব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) চিফ অপারেটিং অফিসার মুশফিক মনজুর, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের (টিআইওবি) সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. দিদারুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের (এআইওবি) মেম্বার সেক্রেটারি নুরুল আলম।

আমার বার্তা/এমই

ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী

বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ‘আই’এম নট অ্যা রোবট’ লেখা ক্যাপচা প্রায় সবাই দেখেছেন। কখনো ট্রাফিক

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

কর্মীদের কম্পিউটারে মাউস ট্র্যাকিং সফটওয়্যার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন মেটার কর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী