ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কার্যকর হলো ট্রাম্পের নতুন শুল্ক, যুক্তরাষ্ট্রে বাড়ছে বাড়ি নির্মাণের খরচ

আমার বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৫, ১১:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। কাঠ, আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেট আমদানির ওপর আরোপিত এ শুল্কে যুক্তরাষ্ট্রে গৃহনির্মাণ ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ইতিমধ্যেই চ্যালেঞ্জপূর্ণ হাউজিং মার্কেটকে আরও চাপে ফেলবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, দেশের শিল্প খাতকে সহায়তা করা ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব শুল্ক আরোপ করা হয়েছে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর থেকে ধারাবাহিকভাবে আরোপ করা খাতভিত্তিক শুল্কের অংশ।

সর্বশেষ ঘোষণায় নরম কাঠ বা সফটউড আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। কিছু আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেটের ক্ষেত্রে প্রাথমিক শুল্ক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমদানিকৃত আসবাবপত্রের শুল্কহার ৩০ শতাংশে উন্নীত হবে। একই সময় ক্যাবিনেট ও ভ্যানিটি পণ্যের শুল্ক ৫০ শতাংশে পৌঁছাবে।

তবে যুক্তরাজ্যের কাঠপণ্যের ওপর শুল্ক ১০ শতাংশের বেশি হবে না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তিন দেশই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছে কঠোর শুল্ক এড়াতে সক্ষম হয়েছে।

তবুও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্সের (এনএএইচবি) চেয়ারম্যান বাডি হিউজ সতর্ক করে বলেছেন, এই নতুন শুল্ক এরই মধ্যে বিপর্যস্ত হাউজিং মার্কেটে আরও প্রতিকূলতা সৃষ্টি করবে, কারণ এতে নির্মাণ ও সংস্কার ব্যয় আরও বাড়বে।

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে গৃহবিক্রি আশানুরূপ নয়। উচ্চ মর্টগেজ সুদহার ও সীমিত ঘরবাড়ির সরবরাহের কারণে ক্রেতাদের জন্য ব্যয় বেড়েই চলেছে।

সর্বশেষ শুল্ক আরোপের সময় ট্রাম্প বলেন, বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন- কাঠপণ্য প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কাঠ উৎপাদন এখনো ‘অপর্যাপ্ত’ অবস্থায় রয়েছে, যার ফলে দেশটি আমদানিনির্ভর হয়ে পড়েছে।

এ বিষয়ে এনএএইচবির চেয়ারম্যান হিউজ বলেন, ‘জাতীয় নিরাপত্তা’র অজুহাতে এসব শুল্ক আরোপ করা হচ্ছে, কিন্তু এটি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের শারীরিক ও অর্থনৈতিক নিরাপত্তায় ঘাটতি তৈরি করবে। তিনি শুল্ক প্রত্যাহারের মাধ্যমে নির্মাণ উপকরণের দাম কমাতে নতুন চুক্তির আহ্বান জানান।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কানাডা, যেটি যুক্তরাষ্ট্রের প্রধান কাঠ সরবরাহকারী দেশ। নতুন ১০ শতাংশ শুল্ক কানাডার ওপর আগে থেকেই থাকা অ্যান্টি-ডাম্পিং ও পাল্টা শুল্কের সঙ্গে যুক্ত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এই শুল্ক দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করেছে। ফলে ট্রাম্পের নতুন ঘোষণার ফলে কানাডিয়ান কাঠের মোট শুল্ক দাঁড়াচ্ছে ৪৫ শতাংশে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার কাঠ উৎপাদকদের সংগঠন বি.সি. লাম্বার ট্রেড কাউন্সিল সেপ্টেম্বরে এক বিবৃতিতে এ পদক্ষেপকে ‘ভুল ও অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি জানায়, এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার বাজারে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে, সীমান্তের উভয় পাশে চাকরি হুমকির মুখে ফেলবে এবং যুক্তরাষ্ট্রের আবাসন সংকট আরও তীব্র করবে।

ক্যাপিটাল ইকনমিকসের অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন বার্তা সংস্থা এএফপিকে জানান, যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ কাঠ বিদেশ থেকে আমদানি করা হয়। তাই ১০ শতাংশ শুল্ক আরোপে একটি সাধারণ বাড়ি নির্মাণের খরচ প্রায় ২,২০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

ব্রাউন আরও জানান, যুক্তরাষ্ট্রের আসবাবপত্র আমদানির বড় অংশ আসে চীন, ভিয়েতনাম ও মেক্সিকো থেকে। তার হিসাবে, যুক্তরাষ্ট্রের মোট আসবাবপত্র আমদানির ২৭ শতাংশ চীনের, প্রায় ২০ শতাংশ ভিয়েতনামের ও আরও ২০ শতাংশ মেক্সিকোর।

তার মতে, ভিয়েতনাম সবচেয়ে বেশি প্রভাবিত হবে, কারণ দেশটির মোট রপ্তানির ১০ শতাংশই যুক্তরাষ্ট্রে আসবাবপত্র রপ্তানি থেকে আসে। তুলনামূলকভাবে চীনের ক্ষেত্রে এ হার ৪ শতাংশ এবং মেক্সিকোর ২ দশমিক ৫ শতাংশ।

নতুন শুল্কগুলো ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ২৩২ ধারা অনুযায়ী আরোপ করা হয়েছে। একই আইনের অধীনে ট্রাম্প এ বছর ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপরও শুল্ক আরোপ করেছেন।

এ ধরনের খাতভিত্তিক শুল্ক আরোপ করা পণ্যের ক্ষেত্রে আলাদা করে দেশভিত্তিক উচ্চ শুল্ক আরোপ করা হবে না, যা কিছু ক্ষেত্রে আরও বেশি হারে কার্যকর রয়েছে।

সূত্র: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু