ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আরও ছয়টি লিনাক মেশিন আসছে, প্রতিটি বিভাগে ক্যান্সার চিকিৎসা চালু

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৮:১০

দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে– এমন বাস্তবতায় অধিকসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি ক্যান্সার চিকিৎসায় অত্যাবশ্যক লিনাক মেশিন (লিনিয়ার অ্যাক্সেলেটর) কেনায় নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

নূরজাহান বেগম বলেন, ‘শুধু স্তন ক্যান্সার নয়, এখন দেশের প্রতিটি অঞ্চলে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। এই প্রবণতা রোধে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির কোনো বিকল্প নেই। আমাদের এমন চিকিৎসক তৈরি করতে হবে, যারা ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম ছড়িয়ে দিতে পারবেন।’

স্বাস্থ্য উপদেষ্টার ভাষায়, ‘ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন খুবই প্রয়োজনীয়। সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যেই এগুলো দেশে পৌঁছাবে।’

স্তন ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে নূরজাহান বেগম বলেন, ‘সরকার এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

বক্তব্যের একপর্যায়ে উপদেষ্টা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমলাতান্ত্রিক জটিলতাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আপনারা জানলে অবাক হবেন, একটি ফাইল একজনের কাছেই এক মাস ১০ দিন ছিল। তাহলে বলুন, উন্নয়ন কাজ কীভাবে এগোবে?’ তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতায় গুরুত্বারোপ করে নূরজাহান বেগম বলেন, ‘আমাদের টাকার অভাব রয়েছে, তাই অনেক সময় বিদেশে গিয়ে অভিজ্ঞতা অর্জন সম্ভব হয় না। কিন্তু বিদেশি বিশেষজ্ঞদের দেশে এনে তো আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি– এক্ষেত্রে তো কোনো বাধা নেই।’

তিনি স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর হয়ত আমরা কেউ দায়িত্বে থাকব না। কিন্তু আমাদের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও আপনাদের পাশে থাকবে সবসময়। আপনারা যখনই ডাকবেন, আমরা সাড়া দেব।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘স্তন ক্যান্সার শনাক্ত হলে শতভাগ নিরাময় সম্ভব, যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। এজন্য লজ্জা বা ভয় না পেয়ে সময়মতো স্ক্যানিং করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ৩০ বছরের নিচেও অনেক নারীর মধ্যে স্তন ক্যান্সার দেখা যাচ্ছে। তাই বয়সের দিকে না তাকিয়ে কোনো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, সহ-সভাপতি ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

অনুষ্ঠান শেষে বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও স্বাস্থ্য পরামর্শ ক্যাম্পের আয়োজন করা হয়।

আমার বার্তা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু