ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ব্যবহৃত অবৈধ হ্যান্ডসেট বন্ধ নিয়ে আতঙ্ক ও বিভ্রান্তি

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৬:০৬

অবৈধ মোবাইল ফোন আমদানি রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম চালুর ঘোষণার পর দেশে ব্যবহৃত অবৈধ হ্যান্ডসেট বন্ধ হয়ে যাওয়া নিয়ে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি নিশ্চিত করেছেন, বর্তমানে দেশে ব্যবহৃত কারো কোনো মোবাইল সেট বন্ধ হবে না।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান এবং জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

দেশে বর্তমানে ব্যবহৃত কোনো মোবাইল ফোন বন্ধ হবে না জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘একটি বিষয় স্পষ্টভাবে জানাতে চাই: বর্তমানে যে মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন–সেটি বৈধভাবে কেনা হোক, অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক–কোনোটিই বন্ধ হবে না। আপনার ব্যবহৃত চলমান হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে–এমন আশঙ্কা সম্পূর্ণ ভুল।’

তিনি আরও স্পষ্ট করেন যে, এনইআইআর সিস্টেমের প্রভাব কেবল নতুন আমদানি করা অবৈধ ফোনের ওপরই পড়বে।

বিশেষ সহকারী বলেন, ‘শুধু ১৬ ডিসেম্বরের পর থেকে অবৈধ আমদানিকারকদের মাধ্যমে দেশেই চোরাপথে আনা নতুন হ্যান্ডসেটগুলো বাংলাদেশে নেটওয়ার্কে কাজ করবে না। এর বাইরে সাধারণ ব্যবহারকারীর কোনো ফোন বন্ধ হবে না।’

ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার কেনা হ্যান্ডসেটটি বৈধ বা অবৈধ কি না, তার যাচাই আপনি শোরুম থেকে জাস্ট একটি এসএমএসের মাধ্যমে করতে পারবেন। আরেকটি বিষয়: যে কেউ বিদেশ ভ্রমণে নিজের ব্যবহারের ফোনের বাইরে একটি অতিরিক্ত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন।’

উল্লেখ্য, মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট প্রবেশ রোধ, ফোন ক্লোনিং ও চুরি ঠেকাতে আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

আমার বার্তা/এল/এমই

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

  স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় স্বাভাবিক বিষয়। তবে সেই ধারা ভেঙে নতুন চমক দেখিয়েছে

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

বিশ্বখ্যাত ফিনিশ টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বব্যাপী তাদের কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন

 শিশু সুরক্ষায় ব্যর্থতায় মেটার বিরুদ্ধে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে শিশু সুরক্ষায় ব্যর্থতার দায়ে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী