ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

আমার বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৩

এতে বলা হয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে লক্ষ লক্ষ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সচল রয়েছে। এর মধ্যে রয়েছে ‘১১১১১১১১১১১১১’, ‘০০০০০০০০০০০০০’, ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’ সহ একই ধরনের অস্বাভাবিক প্যাটার্নের আইএমইআই। তবে এসব আইএমইআই এখনই ব্লক করা হচ্ছে না। এসব ডিভাইসের কোনো রেডিয়েশন টেস্ট পরীক্ষাসহ প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই কখনোই হয়নি। তবে চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কেই এসব ফোন ব্যাপকভাবে সক্রিয় রয়েছে এবং সারাদেশে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনজীবনে হঠাৎ করে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে– এমন আশঙ্কায় এসব মোবাইল ফোন সরাসরি বন্ধ না করে ‘গ্রে’ ক্যাটাগরিতে ট্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ ব্যাহত হয়।

সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১০ বছরে শুধু একটি আইএমইআই নম্বর– ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯-এর বিপরীতে পাওয়া গেছে মোট ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি সংযোগ (ডকুমেন্ট আইডি, এমএসআইএসডিএন ও আইএমইআইয়ের বিভিন্ন কম্বিনেশন)। এসব আইএমইআই স্মার্টফোন ছাড়াও বিভিন্ন আইওটি ডিভাইসের হতে পারে। তবে মোবাইল অপারেটররা বর্তমানে মোবাইল ফোন, সিম-সংযুক্ত ডিভাইস ও আইওটি ডিভাইসের আইএমইআই আলাদা করে শনাক্ত করতে পারছে না। উদাহরণ হিসেবে, সিসিটিভি বা অনুরূপ ডিভাইস একই আইএমইআই নম্বরে আনা হতে পারে। সরকার ইতোমধ্যে বৈধভাবে আমদানি করা আইওটি ডিভাইস আলাদাভাবে ট্যাগ করার উদ্যোগ নিয়েছে।

শীর্ষ কয়েকটি আইএমইআই নম্বর বিশ্লেষণ করে দেখা গেছে, ৪৪০০১৫২০২০০০ নম্বরের বিপরীতে রয়েছে প্রায় ১৯ লাখ ৪৯ হাজার ৮৮টি ডিভাইস, যেগুলো ডুপ্লিকেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে, ৩৫২২৭৩০১৭৩৮৬৩৪ নম্বরে প্রায় ১৭ লাখ ৫৮ হাজার ৮৪৮টি, ৩৫২৭৫১০১৯৫২৩২৬ নম্বরে ১৫ লাখ ২৩ হাজার ৫৭১টি এবং শুধু ‘০’ আইএমইআই নম্বরে রয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৩১টি ডিভাইস।

এছাড়া, ৩৫৪৬৪৮০২০০০০২৫ নম্বরে ৫ লাখ ৩৯ হাজার ৬৪৮টি, ৩৫৮৬৮৮০০০০০০১৫ নম্বরে ৫ লাখ ৩২ হাজার ৮৬৭টি, ৮৬৭৪০০০২০৩১৬৬১ নম্বরে ৪ লাখ ৬৩ হাজার ১৭টি এবং ৮৬৭৪০০০২০৩১৬৬২ নম্বরে ৪ লাখ ১৩ হাজার ৮১৪টি ডিভাইস সক্রিয় রয়েছে। আরও রয়েছে ১৩৫৭৯০২৪৬৮১১২২ নম্বরে ২ লাখ ৭৬ হাজার ৯০৭টি, ৩৫২১০৮০১০০০২৩০ নম্বরে ২ লাখ ১৩ হাজার ৭৮৯টি এবং ১৫১৫১৫১৫১৫১৫১৫ নম্বরে ২ লাখ ১০ হাজার ৩৭টি ডিভাইস।

তালিকায় আরও দেখা যায়, ৩৫৯৭৫৯০০২৫১৪৯৩ নম্বরে ১ লাখ ৯৪ হাজার ৭৮২টি, ৩৫৮৬৮৮০০০০৯৩৮৫ নম্বরে ১ লাখ ৯০ হাজার ৩৯৩টি, ৩৫৫০৫০০২০৯৮৪৫১ নম্বরে ১ লাখ ৬৮ হাজার ৫৬০টি, ৩৫৯৪৫৪৭৮৪৯৮১৮৮ নম্বরে ১ লাখ ৫৮ হাজার ৫৫৬টি এবং ৩৫৪৬৪৮০২০০০০০০ নম্বরে ১ লাখ ৫০ হাজার ৫৪৬টি ডিভাইস সচল রয়েছে।

এছাড়া, ৩৫৩৯১৯০২৫৬৮০১৩ নম্বরে ১ লাখ ৪৭ হাজার ৬৫টি, ৩৫৯৭৩৮০০৯৫৫৩৪০ নম্বরে ১ লাখ ২৭ হাজার ১৮৪টি, ৩৫৩২৫৯০৫৪৫৭৪৬৮ নম্বরে ১ লাখ ২৬ হাজার ৫৯৬টি, ৩৫৯৬৮৮০০০০০০১৫ নম্বরে ১ লাখ ২৪ হাজার ৪৪০টি, ৩৫৮২৭৩১১৭৩৮৬৩৪ নম্বরে ১ লাখ ১৪ হাজার ৭৮১টি এবং ৩৫৪৪৮৫০১৫৬৭২০৭ নম্বরে ১ লাখ ১৪ হাজার ৬৭১টি ডিভাইস সক্রিয় রয়েছে।

একইভাবে, ৮৬৩০১৪০২০০০০০৫ নম্বরে ১ লাখ ৬ হাজার ৩১৪টি এবং ৩৫৪১১২০৮০৬৪৪২৯ নম্বরে ১ লাখ ৩ হাজার ২৮১টি মোবাইল সেট নেটওয়ার্কে সচল রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদন মতে, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসে। বিটিআরসি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ই-কেওয়াইসি জালিয়াতির ৮৫ শতাংশ ঘটেছিল অবৈধ ফোন, কিংবা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। ২০২৩ সালে ১,৮ লাখ ফোন চুরির রিপোর্ট হয় (রিপোর্ট হয়নি এমন সংখ্যা আছে আরও কয়েক লক্ষ), এসব ফোনের অধিকাংশই উদ্ধার করা যায়নি।

বাংলাদেশের নাগরিকদের কাছে এভাবে আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ফোন বিক্রি করা হয়েছে, এমন প্রতারণা অভাবনীয় এবং নজিরবিহীন। জনস্বার্থে এই চক্রের লাগাম টানা জরুরি বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে দ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেইজে।

আমার বার্তা/জেএইচ

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ