ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

হোয়াটসঅ্যাপে চ্যাট ও নিরাপত্তায় নজর রাখতে পারবেন বাবা-মা

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৪৫

নিত্যনতুন ফিচার এনে ইউজারদের চমকে দিতে বরাবরই দক্ষ হোয়াটসঅ্যাপ। এবার জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি শিশুদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে এক নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নিচ্ছে। মূলত যেসব শিশু ব্যবহারকারী সন্দেহজনক ব্যক্তি বা স্ক্যামারদের টার্গেটে পড়তে পারে, তাদের সুরক্ষার কথাই মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপর আরও কার্যকর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ফিচারটি এখনো অভ্যন্তরীণ পর্যায়ে তৈরি হচ্ছে। জনপ্রিয় টিপস্টার ওয়েবিটাইনফো জানিয়েছে, ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের বিটা ইউজারদের জন্য এই সুবিধা চালু করা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শিশুদের কার্যকলাপ নজরে রাখা অনেক সময় অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপ এই পেরেন্টাল কন্ট্রোল ফিচার আনতে চলেছে।

নতুন আপডেটটি মূলত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হতে পারে। এখানে অভিভাবক বা প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহারকারী একটি সেকেন্ডারি অ্যাকাউন্টের মাধ্যমে সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপর নজর রাখতে পারবেন। টিপস্টারের শেয়ার করা একটি ক্লিপে দেখা গেছে, কোন কোন কার্যকলাপ ট্র্যাক করা যাবে এবং অভিভাবকের হাতে কী ধরনের নিয়ন্ত্রণ থাকবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এই ফিচারের মাধ্যমে অভিভাবকেরা সরাসরি চ্যাটের বিষয়বস্তু পড়তে পারবেন না। বরং তারা সন্তানের অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, কাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং গোপনীয়তা সেটিংসের ওপর নজর রাখতে পারবেন। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে, যাতে শিশুদের অচেনা লিঙ্কে ক্লিক করা বা অপরিচিত ব্যক্তির সঙ্গে চ্যাট করার ঝুঁকি কমে।

শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে আরও কিছু কড়াকড়ি নিয়ম যুক্ত করা হচ্ছে। যেমন শুধু কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকা ব্যক্তিরাই মেসেজ বা কল করতে পারবেন এবং শিশুরাও কেবল তাদের সঙ্গেই যোগাযোগ করতে পারবে। পাশাপাশি অভিভাবকেরা সন্তানের প্রোফাইল ছবি, লাস্ট সিন এবং ‘অ্যাবাউট’ তথ্য কারা দেখতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা নিশ্চিত করে যে চ্যাটের কনটেন্ট হোয়াটসঅ্যাপ নিজেও পড়তে পারে না। নতুন এই পেরেন্টাল কন্ট্রোল ফিচার সেই গোপনীয়তা নীতিকে অক্ষুণ্ণ রেখেই শিশুদের ডিজিটাল নিরাপত্তা আরও একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আমার বার্তা/এল/এমই

‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্ভাব্য এই সুবিধা চালু হলে, কেউ চাইলে

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে

কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম কি কিশোরদের ক্ষতি করছে? এই প্রশ্নই এখন আদালতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা

মেটা নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এই সুবিধা মিলবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা