ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৫, ১৮:০২

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী।

তালিকায় ড. শাহদীন মালিক, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার রাশনা ইমামের মতো আলোচিত ও বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন।

নতুন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত অন্য ১৫ আইনজীবী হলেন, অ্যাডভোকেট আমিনুল হক,অ্যাডভোকেট আবু রেজা মো. কাইয়ুম খান, ব্যারিস্টার এস এম মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মো. রফিকুর ইসলাম, অ্যাডভোকেট অরিবিন্দ কুমার রায়, অ্যাডভোকেট শাহীন আহমেদ, অ্যাডভোকেট মো. সাদউল্লাহ, ব্যারিস্টার রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, ব্যারিস্টার এম. সাকিবুজ্জামান,মো. জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন।

আইন পেশায় বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক এই সম্মানজনক সিনিয়র অ্যাডভোকেট উপাধি প্রদান করা হয়। এই উপাধিটি সাধারণত একজন আইনজীবীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এটি আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর।

বুধবার (১২ নভেম্বর) তাদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সেইসঙ্গে ৪৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। একইসভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।

আমার বার্তা/এমই

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের তাগিদের কারণে ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলার জট খুলতে

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি এ

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক মুকুল হোসেন ওরফে চকলেটকে গলাকেটে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা