ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৪
তানভীর আহমেদ মিশুক। ফাইল ছবি

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ চেয়ে আবেদন করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ওই আবেদনে বলা হয়েছে, নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থপাচার করে থাকতে পারে মর্মে অনুমিত হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারের মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশে অর্থপাচার হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের অবকাশ রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ) এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারা অনুযায়ী যথাক্রমে প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচার সম্পৃক্ত অপরাধ বিধায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের জন্য নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলো থেকে সংগৃহীত অর্থ যেন স্থানান্তর করতে না পারে সে জন্য অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে অবরুদ্ধের জন্য আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

আমার বার্তা/এমই

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, হাইকোর্টের রায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অর্জন-ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাফল্য যেমন আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে।

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ: হাইকোর্ট

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত