ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

অগোচরে থাকা ব্যক্তিদেরও এখন বিচারের মুখোমুখি আনা সম্ভব

বিডিআর হত্যাকাণ্ড প্রতিবেদন নিয়ে তাজুল ইসলাম
আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড বিষয়ে কমিশনের প্রতিবেদন এমন একটি সুযোগ সৃষ্টি করেছে যার মাধ্যমে এতদিন আইনের আওতার বাইরে থাকা ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি আনা সম্ভব হবে।

সোমবার (১ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, দেশের ইতিহাসে রাজধানীর কেন্দ্রস্থলে সংঘটিত সবচেয়ে নৃশংস রক্তপাতের ঘটনাটির প্রকৃত সত্য এতদিন সামনে আসেনি। কমিশনের প্রতিবেদনে সেই ঘটনার মূলহোতা, হত্যাকারী, সুবিধাভোগী এবং তাদের উদ্দেশ্যগুলো উন্মোচিত হয়েছে। এই তদন্ত প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি আইনের শাসনের আওতায় আগে দায়মুক্ত থাকা ব্যক্তিদের জবাবদিহির সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে আগের বিচারপ্রক্রিয়ায় যারা অবিচারের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার পাওয়ার একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তাজুল ইসলাম বলেন, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। সেসব এখনও পরীক্ষা করা হয়নি। মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে এসব পড়ে কিনা তা যাচাই করে দেখা হবে। যাচাই-বাছাইয়ে এলে তাদের বিচার ট্রাইব্যুনালে হবে। আর যদি না পড়ে তাহলে সুপারিশ অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক আইনে বিচার হতে পারে। মূল কথা কমিশনের প্রতিবেদনে ঘটনার হোতা, অপরাধী ও সুবিধাভোগীদের স্পষ্টভাবে শনাক্ত করা হয়েছে। এতে তাদের বিচারের পথ সুগম হলো।

উল্লেখ্য, বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমার বার্তা/এমই

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকলেও বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড.

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুলের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির

হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ

আগে গণভোট, অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ