ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১১:২১

‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’ অনুযায়ী দেশের আরও ১০টি জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’ এর ধারা ২১(খ) অনুযায়ী বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-কেইস মেডিয়েশন) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এর মাধ্যমে দেশের বিচারপ্রার্থী অসহায় মানুষের আইনি সেবা প্রাপ্তির অধিকার আরও গতিশীল ও কার্যকর হবে বলে। একই সঙ্গে প্রান্তিক জনগণ আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়ভার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইনগত সহায়তা প্রধান আইনের তফসিলভুক্ত সাতটি বিষয়ে আদালতে মামলা দায়েরের তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, এরই মধ্যে প্রকল্পভুক্ত ২০টি জেলায় স্পেশাল মেডিয়েটরের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রমে অভাবনীয় সাফল্য এসেছে। আইন অনুযায়ী পারিবারিক আদালত আইন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, সিভিল জজ আদালতে এক্তিয়ারভুক্ত বণ্টন সম্পর্কিত বিরোধ, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের সেকশন ৯৬ এ উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, নন-অ্যাগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্টের সেকশন ২৪ এ উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, পিতা-মাতার ভরণ পোষণ সম্পর্কিত বিরোধ, যৌতুক সম্পর্কিত অভিযোগের মামলা গত বছরের চার মাসে (ফেব্রুয়ারি থেকে মে) ছিল ১১ হাজার ২৮০টি, চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৪ হাজার ২৮৪টি। নতুন মামলা দায়েরের হার শতকরা ৬২ দশমিক ০২ শতাংশ কমে গেছে। এটি আমাদের বিচার ব্যবস্থায় মামলার জট কমানোর ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত বলে অনুষ্ঠানে জানানো হয়।

আগামী ছয় মাসের মধ্যে দেশের অন্য সব জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ১০ জেলার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ লিগ্যাল এইড ও লিগ্যাল এইড কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.)

এক বছরে সাড়ে চার মিলিয়ন মামলা কমিয়ে দুই মিলিয়নে আনার আশা আইনমন্ত্রীর

মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে মামলার জট সাড়ে চার মিলিয়ন (৪৫ লাখ) থেকে কমিয়ে আগামী

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে

করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

নাইজেরিয়া-মরক্কো গ্যাস পাইপলাইন উদ্যোগকে ইকোওয়াস সদস্য রাষ্ট্রসমূহের অনুমোদন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর