ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

এক কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬, ১২:২৫

কমপক্ষে ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে জানা গেছে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্য মতে, ২০২৪ সালে ইনস্টাগ্রামের এপিআই–তে পাওয়া একটি ত্রুটির (বাগ) সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। অ্যাপের ওই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা মেটার নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে।

এই বিপুল তথ্য ফাঁসের পর বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা অস্বাভাবিক মাত্রায় পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত ইমেইল পাওয়ার অভিযোগ করেছেন যা অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করেছে।

ফাঁস হওয়া তথ্য বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলতে পারে এবং এতে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রভাবশালী কনটেন্ট নির্মাতাদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবারসিকিউরিটি প্রতিষ্ঠান ম্যালওয়ারবাইটস জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, পূর্ণ নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, আংশিক বসবাসের ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য। তবে পাসওয়ার্ড এতে অন্তর্ভুক্ত নেই বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, পাসওয়ার্ড না থাকলেও এসব তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা আর্থিক প্রতারণা ঘটানো সম্ভব।

তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রামের হেল্প অপশনে বলা হয়েছে পাসওয়ার্ড রিসেট ইমেইল পাওয়া মানেই যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নয়। তবে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। - সূত্র: আনাদোলু এজেন্সি

আমার বার্তা/জেএইচ

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

ঘুমের সমস্যার জন্য প্রায়ই নীল আলোকে দায়ী করা হয়, কিন্তু বিষয়টি আরও জটিল। বিশেষ করে

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

মধু একটি প্রাকৃতিক এবং মৃদু খাদ্য হিসাবে পরিচিত। বেশিরভাগেরই ধারণা শিশুকে এটি খাওয়ানো উপকারি। কিন্তু

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

বাংলা পঞ্জিকায় ভাদ্র মাস মানেই প্রখর রোদ আর অস্বস্তিকর গরম। গ্রামবাংলায় এই সময়কে বলা হয়

কম বয়সেই চুল পড়ার সমস্যায় জেন-জি : নেপথ্যে যেসব কারণ

কেবলমাত্র বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই চুল পড়বে– সকলের এমন ধারণা ভুল। মিলেনিয়াল, অর্থাৎ জেন-জির পূর্বপ্রজন্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে