ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

হাসিনার উসকানিমূলক বক্তব্যের জন্যই ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর

প্রধান উপদেষ্টার কার্যালয়
আমার বার্তা অনলাইন:
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩
আপডেট  : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, বাড়ি ভাঙচুর তারই বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের পক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে।

একটা অংশ হলো, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা জানিয়েছেন।

দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি–ধমকির সুরে জুলাই গণঅভ্যুত্থানকে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি–ধমকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন।

মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এ সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।

মানবতাবিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।

সরকার আশা করে, ভারত যেন তার ভূ-খণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।

জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে। এ বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কী কী আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে।

আমার বার্তা/এমই

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন,

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের জন্য অপেক্ষায় থাকা বাণিজ্য চুক্তি অনুযায়ী দেশটিতে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের শুল্ক আরও

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

‘পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়। সিনিয়র-জুনিয়রদের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ