ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে: আলী রীয়াজ

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৬
অধ্যাপক ড. আলী রীয়াজ। ফাইল ছবি

রাজনৈতিক দলে ভিন্নমত থাকবে, তবে ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত রয়েছেন।

আলী রীয়াজ বলেন, সব বাধা বিপত্তি পেরিয়ে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে আগামী শুক্রবার জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে পারবো। প্রত্যেক দলের প্রতিনিধি যাতে স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষর করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল থেকে বিভ্রান্তি ও কিছু তথ্য এদিক সেদিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে অনেক রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা আমদের সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই সনদ নিয়ে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে।

আলী রীয়াজ বলেন, সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশনামা দিয়েছিল। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৮৪টি বিষয়ে ঐকমত্য তৈরি করতে পেরেছি আমরা। এর মধ্যে কিছু কিছু নোট অব ডিসেন্ট রয়েছে, যেগুলো জুলাই সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে। সেইসঙ্গে কী কারণে ভিন্নমত সেটাও উল্লেখ থাকবে। যাতে ভবিষ্যতে একটি রাজনৈতিক দলিল হিসেবে যারা এটি ব্যবহার করবে, তারা দেখতে পারবে- কোথায় কোথায় রাজনৈতিক দল একমত ছিল, কোথায় নোট অব ডিসেন্ট ছিল, কোথায় ভিন্নমত ছিল এবং কী প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কীভাবে বাস্তবায়ন করেছে।

জুলাই সনদ বাস্তবায়ন শুধু অনুষ্ঠানে নয়, এর পরেও বিভিন্নভাবে যেন প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান কমিশনের সহ-সভাপতি।

তিনি বলেন, সরকারের কাছে অনুরোধ থাকবে, তারাও যেন জুলাই সনদ সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এক অভূতপূর্ব পক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারে পৌঁছেছে, তার রূপ কী, রাষ্ট্রে ভবিষ্যৎ পথরেখা কী এবং বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হচ্ছে তা নাগরিকরা সবসময় নজর রাখতে পারবে।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে এই বিশ্বাস ঐকমত্য কমিশনের রয়েছে। দলগুরোর মধ্যে ভিন্নমত থাকবেই, তা স্বত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।

আমার বার্তা/এমই

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী