ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে বাংলা‌দে‌শি‌দের সভা-সমাবেশ আয়োজনে বিরত থাকার আহ্বান

আমার বার্তা অনলাইন
০৬ নভেম্বর ২০২৫, ১৩:৪১

সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সেখানে বসবাসরত বাংলাদেশিদের কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৫ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন বলে দূতাবাস অবহিত হয়েছে।

এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হ‌চ্ছে।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়