ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১৯:০৪

নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনায় ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা না গেলে প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণকে আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে খুলনা বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন।

সুজন খুলনার সভাপতি জাফর ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ জন্য সুশাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন আলোচকরা।

সংলাপে আরও বলা হয়, জনগণের আস্থা ফেরাতে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি। আর সে লক্ষ্যে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, একই আসনে জামায়াম ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৩ আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।

আমার বার্তা/এমই

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এটি দেশের স্বার্থ রক্ষা ও

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান ৪ দিনের সরকারি সফর শেষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে