ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষার আবেদন অ্যামনেস্টির

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:০২

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচনের পূর্বে, চলাকালীন ও পরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত ‘হিউম্যান রাইটস প্রায়োরিটিজ অ্যাহেড অব ন্যাশনাল ইলেকশন’ শীর্ষক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ নিলেও এর অপব্যবহার অব্যাহত আছে। মানবাধিকার কর্মী নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে মামলা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের কারণে এক ইমামের গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে সংস্থাটি সাইবার নিরাপত্তা অধ্যাদেশের অস্পষ্ট ধারাগুলো সংশোধনের দাবি জানায়।

অ্যামনেস্টি জানায়, ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।

এছাড়া গত বছরের জুলাই-আগস্টের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিবেদনে।

ক্ষমতায় এলে রাজনৈতিক দলগুলোর জন্য অ্যামনেস্টির সুপারিশের মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ সংশোধন, দমনমূলক আইনের অপব্যবহার বন্ধ, অতীত সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মৃত্যুদণ্ড রহিতকরণের পদক্ষেপ নেওয়া। সংস্থাটি বলেছে, এই বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিবেচনায় নেওয়া প্রতিটি সরকারের সমান ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আমার বার্তা/এমই

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

দীর্ঘ ১৮ মাসের যাত্রার ইতি টেনে বন্ধ হয়ে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায়

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিক

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৯ বছর ৩ মাস ১৯ দিন বিরতি দিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান