ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪

জুলাই অভ্যুত্থানে ছয়জন সাংবাদিক মারা গেছেন, তাদের কারো সঙ্গে সুরক্ষা সামগ্রী ছিল না, কারো কাছে সামান্য হেলমেটও ছিল না উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় সাংবাদিকদের যে ওনার অ্যাসোসিয়েশন, নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অনেক বড়ো বড়ো কথা বলে, সাংবাদিকদের একটা ইকুইপমেন্ট তারা দেন না।

তিনি বলেন, কিছুদিন আগে তারা অনেক বড় সম্মিলন করলেন, সাংবাদিকদের কোনো ইকুইপমেন্টের কথা বলেছেন কেউ? এডিটর কাউন্সিল (সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ) অনেক বড় বড় কথা বলে, এ বিষয়গুলো নিয়ে কোনো কথা বলেছে? আমার জানা নেই। কতোজন সাংবাদিক মারা গেল, সেটা নিয়েও একটা স্টেটমেন্ট দিয়েছে? আমি দেখি নাই।

সাংবাদিকদের প্রেস সচিব বলেন, যারা আপনার প্রতিষ্ঠানের মালিক, যারা অ্যাসাইনমেন্ট কাভার করতে পাঠাচ্ছে, তাদের অনেক দায়িত্ব আছে। সে দায়িত্ব তারা কতটুকু পালন করছে, সেটা বিষয়ে আপনারা সোচ্চার হবেন।'

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিআরইউ এবং গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় জার্নালিস্ট সাপোর্ট ডেস্ক হ্যান্ডওয়ার সেরিমনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ সভাপতিত্ব করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধি, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম পেশাজীবী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

শফিকুল আলম বলেন, সাংবাদিকরা অনেকক্ষেত্রে সরকারের অনেক বেশি সমালোচনা করি। কিন্তু এতে যারা প্রকৃত দায়ী তাদের কথা ভুলে যাই। অন্যদের ব্যর্থতার কথাও বলা উচিত।

তিনি বলেন, আমরা সাংবাদিকদের মধ্যে সার্বজনীন ঐক্যের কথা বলি। তবে সেটা শুধু সুবিধাবাদীদের জন্য হোক সেটা কাম্য নয়। সবার মধ্যে সেটা দরকার। একটি গ্রুপ নিজেরা ঐক্য তৈরি করবে, কিন্তু অন্য গ্রুপের এডিটরকে টেনে-হেঁচড়ে আনবে, কিন্তু তখন কিছু বলবো না, সেটা হবে না।

‘এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা চেষ্টা করেছি, আপনারা কতোটা প্রাণ খুলে, ফ্রি জার্নালিজম করেছেন, সেটা চিন্তা করুন। এ সময় আপনারা ফ্রিভাবে সমালোচনা করতে পেরেছেন’, বলেন প্রেস সচিব।

তিনি বলেন, আমাদের দেশে সাংবাদিকতার কোনো গাইডবুক নেই। কোনো সেন্সিটিভ বিষয়ে যে ঝুঁকি, সেটা মোকাবিলার কীভাবে হবে সেটা বলা হয় না।

এদিকে অনুষ্ঠানে জানানো হয়, সাংবাদিকদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থাকে আরও জোরদার করা এবং বাংলাদেশে গণমাধ্যম পেশাজীবীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিক সহায়তা ডেস্ক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

আলোচকরা বলেন, বাংলাদেশে সাংবাদিকদের নেতৃত্বে পরিচালিত আইনগত সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ। এ ডেস্ক থেকে সাংবাদিকদের আইনকানুন বিষয়ে সহায়তা দেওয়া হবে। মামলা ও হয়রানিতে বিনামূল্যে আইন সহায়তা পাবেন।

আমার বার্তা/জেএইচ

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য থাকার কথা জানিয়েছেন চিফ

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

শহরের রাস্তায় রাস্তায় এখন ব্যস্ততা। কোথাও তোরণ নির্মাণের কাজ চলছে, কোথাও চলছে আলোকসজ্জা। ব্যস্ত হয়ে

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আসার কথা জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান

দেশে ছয় মাসে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না

খাসকামরায় ডেকে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ: বিচারককে শোকজ

পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পে প্রতারণা, রিট খারিজ করলেন হাইকোর্ট

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সচেতন করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা