ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫০
আপডেট  : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫০

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করছে ইনকিলাব মঞ্চ। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা।

আজ (শুক্রবার) দুপুরে সরেজমিনে দেখা গেছে, যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

যমুনার সামনে রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় ৭০ থেকে ৮০ জন আন্দোলনকারী অবস্থান করছেন।

এদিকে নবম পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরে অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর ১টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷

আমার বার্তা/জেএইচ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে গিয়ে বিমানবন্দরে আটকে পড়েন প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরের মাধ্যমে তিনি

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের প্রধানমন্ত্রী ইয়াবি দাতুক পাতিঙ্গি তান স্রি (ডক্টর) আবাং হাজি আব্দুর রহমান যোহারি

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত ঘোষণা

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া কবির সম্পর্কে যা জানা গেলো

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে নতুন উদ্যোগ

ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত ঘোষণা

১৬ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি