ই-পেপার সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল

আমার বার্তা অনলাইন:
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৯
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আর জাবেরসহ তার আরও একাধিক সহযোদ্ধা। কিন্তু, জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে পরবর্তীতে যে সংবাদ ছড়িয়ে পড়ে তা সাংবাদিকদের অপসাংবাদিকতা এবং ক্লিকবেইট সাংবাদিকতার কারণেই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, আমরা মিডিয়া আউটলেটগুলো থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করি। বিশেষ করে এমন একটা সময়ে, যখন গত ১৮ মাস ধরে দেশের গণমাধ্যমগুলো অভূতপূর্ব স্বাধীনতা উপভোগ করছে। এরপরও তারা সাংবাদিকতার মৌলিক কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হলো।

এরপর প্রেস সচিব লেখেন, শুক্রবার শহীদ শরিফ ওসমান হাদির দীর্ঘদিনের সহযোগী আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। ইনকিলাব মঞ্চের অসংখ্য নেতাকর্মীও সংঘর্ষে আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, জাবেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যানারে একটি পোস্ট ভেসে ওঠে, যেখানে বাংলা গুলিবিদ্ধ শব্দটি ব্যবহার করে দাবি করা হয় যে জাবেরকে গুলি করা হয়েছে। বেশিরভাগ মানুষের কাছেই গুলিবিদ্ধ হওয়ার অর্থ দাঁড়ায়- তাজা গুলির দ্বারা আঘাত পাওয়া। এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং উত্তপ্ত পরিস্থিতির তৈরি করে।

এতে তিনি আরও লেখেন, দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রসহ বড় বড় গণমাধ্যমগুলো ফেসবুকের এই পোস্টটিকে একটি ফ্যাক্ট হিসেবে বিবেচনা করে। তারা এমন সব ফটোকার্ড এবং শিরোনাম প্রকাশ করে যেখানে দাবি করা হয় যে ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবেরকে গুলি করা হয়েছে। দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভুয়া তথ্য।

শফিকুল আলম লেখেন, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) স্পষ্টভাবে জানায়, ওই সময় কোনো গুলি চালানো হয়নি। এমনকি, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, পুলিশ এখন আর প্রাণঘাতী অস্ত্রই বহন করে না। পরবর্তীতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও এটা নিশ্চিত করে যে, জাবেরসহ কোনো আন্দোলনকারীকেই গুলি করা হয়নি।

সংবাদ সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে প্রেস সচিব লেখেন, একটি ভুলেই সহিংসতা, দাঙ্গা কিংবা অরাজকতা তৈরি হতে পারে। আমাদের সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো দুঃখজনকভাবে গতকালকের সংঘর্ষের ঘটনা সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তারা শুধু ক্লিকবেইটের ফাঁদেই পড়েনি, তারা এটাকে আরও বাড়িয়ে বলেছে। তাদের যাচাই করার দক্ষতা এবং সাংবাদিকতায় ন্যূনতম নির্ভুলতার কমতি একটি বিপদজনক পরিস্থিতি তৈরি করেছিল। পরিস্থিতি শান্ত হয় কেবল অন্তর্বর্তী সরকার, ডিএমপি এবং ঢামেক থেকে বিবৃতি আসার পরই।

তিনি আরও উল্লেখ করেন, আমরা এমনটা আগেও দেখেছি। মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পরবর্তী যে সহিংসতা তার মাত্রা বাড়িয়ে দিয়েছিল অপসাংবাদিকতা। স্পর্শকাতর এবং বিভ্রান্তির প্রতিবেদনের কারণে তৈরি হওয়া মবের জেরে বেশ কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তা স্কুলটিতে ৯ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকেন। আরেকটি মব হয় সচিবালয়ে, সেখানেও চালানো হয় ভাঙচুর। গতকালের বেপরোয়া ক্লিকবেইট সাংবাদিকতার কারণেও ঠিক একই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল।

শেষে তিনি লেখেন, সাংবাদিকরা কিন্তু সরকার, রাজনীতিবিদ এবং ক্ষমতাধর ব্যক্তিদের সবক দিতে দেরি করেন না। কেবল আয়নাতে তাকাতে বললেই তাদের অনেকে মুখ ফিরিয়ে নেন।

আমার বার্তা/এমই

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকার

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রোববার (২৩

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক মো. আসাদুর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে

১৪ বছরের রিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর