ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৮
আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২

বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩–৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর তাদের শপথের আয়োজন করবে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সদস্যদের শপথের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

দলনেতা মন্ত্রিপরিষদ বিভাগে নাম দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের আহ্বান জানিয়ে চিঠি দেবে। রোজার আগেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে-বলতে পারেন, এটা নিশ্চিত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। আর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি।

উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকরা পেয়েছে তিনটি আসন।

এদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। সংসদ ভবনের ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিনভর বৈঠক করে অনুষ্ঠানের সুষ্ঠু ও সুশৃঙ্খল আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেন। বৈঠকে প্রোটোকল, নিরাপত্তা, অতিথি সেবা ও প্রযুক্তিগত ব্যবস্থাসহ সব বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংসদ সচিব কানিজ গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি শেষ করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পরেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”

আমার বার্তা/এমই

নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: ব্রাসেলস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।  শনিবার (১৪ ফেব্রুয়ারি)

নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি: ইওএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি। নির্বাচনের আগে জনমনে

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

বাংলাদেশের সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানি‌য়ে‌ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: ব্রাসেলস

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি: ইওএস

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুল হকের

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল নেতা খুন

বইবোঝাই গাধা ও নৈতিকতার সংকট

তারেক রহমানকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা

‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, জানালেন আলী রীয়াজ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ

২০০৮ সালের পর প্রথম বিশ্বাসযোগ্য-প্রতিযোগিতামূলক নির্বাচন

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন

নাহিদের নেতৃত্ব ও এনসিপির সাফল্যকে অসাধারণ অর্জন বললেন প্রধান উপদেষ্টা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি