ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
নির্বাসন থেকে সরকারপ্রধান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০

অভ্যুত্থান, সংস্কার ও নির্বাচন দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে ৩৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের চালকের আসনে বসতে যাচ্ছেন এক পুরুষ প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাধ্যমে ২১২ আসনে জয়লাভ করেছে বিএনপি। দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিশ্চিত করে তারেক রহমানের নেতৃত্বে শরিকদের নিয়ে সরকার গঠন করেছে দলটি।

বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল রাজনৈতিক দল বিএনপি। সেই দলের হয়ে মা খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯১ সালে অর্জন করেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর খেতাবও।

২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়েন। ওই বছর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। এর পরের ১৭ বছর ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। নেতাকর্মীরা মার খেয়েছে, ‘গুম হয়েছে; খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। লন্ডনে নির্বাসিত জীবনে থেকে সেসব মোকাবিলা করতে হয়েছে তারেক রহমানকে। তবে প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে দেন তিনি।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে বিদায় হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড.মুহাম্মদ ইউনূস। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানেরও দেড় বছর পর গত ডিসেম্বরে দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।

দেশে ফেরার দুই মাসের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ে এবার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান।

আমার বার্তা/এমই

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ায় কারণে যেসব প্রবাসীর ভিসার

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে শনিবার (৭ মার্চ) ২০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন হাসপাতালের অর্ধেক চিকিৎসক নাই

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

শ্রমিকদল কোনো অনৈতিক কাজ করবে না ও করতেও দেবে না: শিমুল বিশ্বাস

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’