ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫১

আগামী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত রাখে ইসি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসেছে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

আমার বার্তা/এমই

আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন

১৮ মাস পর নিজ দায়িত্বে ফিরলেন অধ্যাপক মুহম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক

অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

মিরপুরে সিটি কর্পোরেশনের এই ভবনটি একটি অভিশাপ

১৮ মাস পর নিজ দায়িত্বে ফিরলেন অধ্যাপক মুহম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো নির্বাচন কমিশন

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে: ইসি

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ: আশিক চৌধুরী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

বাসায় কাজে এসে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচন করল পিবিআই

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না

‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২