ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা। আগামী ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে অপারেশন বিভাগ সূত্র এই তথ্য জানিয়েছে।

রেলের অপারেশন বিভাগের এক কর্মকর্তা জানান, আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসেবে ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে, দেওয়া হবে ১৩ই মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২০ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে।

এদিকে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ট্রেনের অগ্রিম টিকিট আর সব অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালেই। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুরে।

এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট, ৪ মার্চ দেওয়া হবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।

আমার বার্তা/এমই

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করেছে সদ্য বিদায়ী

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি হওয়ায় কোচের দায়িত্ব পাননি, দাবি আজহার মাহমুদের

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে: স্থানীয় সরকারমন্ত্রী

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

আসন শূন্য ঘোষণার পর বগুড়া-৬ এ উপনির্বাচনের আলোচনা তুঙ্গে

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী