ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালো জাপান

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়ে জানায়, জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি ( ইএসডিপি) এর অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. রহমান তথ্যের প্রবেশাধিকারের গুরুত্বের ওপর জোর দেন এবং জাপানি নিয়োগকর্তাদের দ্বারা দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান। প্রতিরক্ষা ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহায়তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া; এবং পররাষ্ট্র আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

এর আগে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাপানের বাংলাদেশকে প্রাথমিক স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করে, প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নের জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুসহ জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

আমার বার্তা/জেএইচ

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

বাংলাদেশে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে ফের

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্বাচনে উল্লেখযোগ্য ব্যর্থতা

অভিযুক্ত ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা হিসেবে

মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো: অতিরিক্ত পুলিশ কমিশনার

অমর একুশে বইমেলায় এবার মবের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দাবি না মানলে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুমকি

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্য

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ করার সুযোগ

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্বাচনে উল্লেখযোগ্য ব্যর্থতা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো: অতিরিক্ত পুলিশ কমিশনার

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক ১৮ জন

বিরোধীদল ও সরকারি দলের সুন্দর সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি-ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

পিলখানা ট্র্যাজেডি: চোখের জলে শহীদদের শ্রদ্ধা জানালেন স্বজনরা