ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

একুশে পদক গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, নেবেন না পুরস্কারের অর্থ

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১৩:৩৪
আপডেট  : ০১ মার্চ ২০২৬, ১৩:৩৭

জটিলতা কাটিয়ে একুশে পদক গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কবি মোহন রায়হান। তবে পুরস্কারের সমপরিমাণ অর্থ তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না; তা কোনো সামর্থ্যহীন কবি বা সাংস্কৃতিক কর্মীকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে কবি মোহন রায়হান বলেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানকে কেন্দ্র করে একটি অনভিপ্রেত, দুঃখজনক এবং বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কখনো এই পুরস্কারের প্রত্যাশী ছিলাম না, কোনো তদবির বা প্রচেষ্টা করিনি। বাংলা একাডেমি স্বপ্রণোদিত হয়ে আমাকে মনোনীত করেছিল।’

তিনি অভিযোগ করেন, নাম ঘোষণার পর একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এবং ৪১ বছর আগে রচিত একটি কবিতাকে অজুহাত করে শেষ মুহূর্তে তার পুরস্কার স্থগিত করা হয়। মোহন রায়হান একে ব্যক্তিগত অপমানের পাশাপাশি ‘মুক্তচিন্তার প্রতি অবমাননা’ হিসেবে অভিহিত করেন।

পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আগামী ২ মার্চ তাকে পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য পুরস্কার গ্রহণের পক্ষে মত দেন। কবি জানান, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জয়ী হতে দেওয়া– এমন যুক্তি ও প্রবীণদের উপদেশের ওপর ভিত্তি করেই তিনি পদক গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্র পুনর্গঠন প্রসঙ্গে কবি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় তিনি কলমের ও কথা বলার স্বাধীনতার চাওয়া ব্যক্ত করেছিলেন। সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই তিনি এই পদক গ্রহণ করছেন। তবে পুরস্কারের অর্থ গ্রহণ না করে তা কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কবি মোহন রায়হান পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কার করে স্বচ্ছ, দলনিরপেক্ষ ও বিশেষজ্ঞনির্ভর প্রক্রিয়া প্রবর্তনের দাবি জানান। তিনি অতীতে কবি শামসুর রাহমানকে নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদারতার কথা স্মরণ করেন এবং নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই মর্যাদাপূর্ণভাবে পুরস্কারটি গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে

স্থগিত ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ইরান-ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার

ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চলমান হামলার পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোমেনি হত্যার প্রতিবাদে করাচির মার্কিন দূতাবাসে বিক্ষোভ, নিহত ৯

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে

একুশে পদক গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, নেবেন না পুরস্কারের অর্থ

হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে: ইরান রেভোল্যুশনারি গার্ড

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের ভাগাভাগির জয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১