ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০২ মার্চ ২০২৬, ১৪:৫৯
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়েছে। সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। তবে তার আগে সংবিধানে নেই, এমন কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধানে নেই, এমন কিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না।’

এর আগে, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে’ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির স্বাক্ষরিত ওই চিঠিতে একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়। বিকল্পভাবে, প্রধানমন্ত্রীর সুবিধামতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয় ওই চিঠিতে।

আমার বার্তা/এমই

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাতীয় পতাকাবাহী জাহাজ এম. ভি. ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ জন আহত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর অর্থনৈতিক সম্পর্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সঙ্গে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণে অনিয়ম

ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ জন আহত

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব: প্রণয় ভার্মা

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আবদুস সালাম

ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান দুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা: বা‌ণিজ্য মন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

মেট্রোরেল সেবায় ২০৩৬ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় ডিএমটিসিএল

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি শ্রমিক নিহত