ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৫

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক ও জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব বিষয় নি‌য়ে আলোচনা ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান সহযোগিতা পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান।

উভয়পক্ষ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে জ্বালানি, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও বৈঠক বৃদ্ধির আহ্বান জানান।

রাষ্ট্রদূত আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা অব্যাহত রাখতে ফিনল্যান্ড সরকার ২০ লাখ ইউরো

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি হাজি

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

শর্ত না মানলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর