ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রায়ের পর পুনর্বহালের দাবি: চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

আমার বার্তা অনলাইন
১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪

প্রশাসনিক ট্রাইবুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইবুনাল থেকে রায় পাওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাবেক পুলিশ সদস্যরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় তুচ্ছ ও ছোটখাটো কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তারা প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করে রায় পান এবং পরবর্তীতে প্রশাসনিক আপিল ট্রাইবুনালেও সেই রায় বহাল থাকে।

চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর জাকারিয়া মোস্তফা বলেন, আমরা আদালতে ন্যায়বিচার পেয়েছি। কিন্তু পুলিশ সদর দপ্তর সেই রায় কার্যকর না করে আবার উচ্চ আদালতে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা স্ট্যাটাস দেওয়ার মতো বিষয়কে কেন্দ্র করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে চাকরি চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, প্রশাসনিক ট্রাইবুনাল (জজ কোর্ট সমমান) ও প্রশাসনিক আপিল ট্রাইবুনাল (হাইকোর্ট সমমান) তাদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ (সিপিএল) করে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে। সুপ্রিম কোর্টে একটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে ৭ থেকে ১০ বছর সময় লেগে যায়। এই দীর্ঘ সময় আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, এর আগে একই ধরনের রায়ের ভিত্তিতে অন্তত ১৩০ থেকে ১৫০ জন পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু বর্তমানে একই সুযোগ থেকে আরও কয়েকশ সদস্যকে বঞ্চিত করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

তারা বলেন, আমাদের সবার ক্ষেত্রেই একই ধরনের রায় রয়েছে। তাই বৈষম্য না করে রায়ের আলোকে আমাদের পুনর্বহাল করা উচিত।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদালতের রায় বাস্তবায়ন করে তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং ভবিষ্যতেও আইনানুগ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক নিয়োগ

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন কর্মকর্তা

সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে সাবেক

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। এখন পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন কর্মকর্তা

বাজেট ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হোক: এমসিসিআই

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ, কমবে সংকট

রায়ের পর পুনর্বহালের দাবি: চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মানববন্ধন

ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: বললেন কমালা হ্যারিস

তেলের দাম বাড়লো, কমলো না ভিড়: পাম্পে দীর্ঘ অপেক্ষা

যে রেখায় ভাগ হচ্ছে লেবানন: গাজার ছকেই ভূমি দখলে ইসরায়েলি কূটচাল

আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি: মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত

জ্বালানি তেলের দাম বাড়লো: লাইন কমবে নাকি ভোগান্তি বাড়বে?

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ: ক্যারিয়ার, উপার্জন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

শুধু অর্থ নয়- শারীরিক, মানসিক ও পারিবারিক সক্ষমতার সমন্বয় কেন অপরিহার্য

রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরম মিত্র, তারা জিততে জানে: ডোনাল্ড ট্রাম্প