ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৩:৪৩

গৃহশ্রমিকদের সুরক্ষা, আইনি স্বীকৃতি, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে আশার আলো সোসাইটি, নারী মৈত্রী ও সহায়।

বুধবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক জমায়েতে এ দাবি জানানো হয়।

বক্তব্যে নারী মৈত্রীর পক্ষে রামিসা চৌধুরী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। জলবায়ুর নেতিবাচক পরিবর্তন এবং কর্মসংস্থানের অভাবের ফলে প্রত্যন্ত গ্রামে বসবাসকারী দরিদ্র মানুষ গ্রাম ছেড়ে কাজের সন্ধানে শহরে চলে আসছে। আর এইসব মানুষদের বড় একটি অংশ শহরগুলোতে, বিশেষত নারীরা গৃহভিত্তিক শ্রমকে আয়ের পথ হিসেবে বেছে নেয়।

তিনি বলেন, বাংলাদেশে কতসংখ্যক গৃহশ্রমিক গৃহকর্মে নিযুক্ত আছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। ২০১৭ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপে বলা হয়, দেশে গৃহকর্মীর সংখ্যা ২০ লাখ। এসব শ্রমিকের বড় অংশই নারী শ্রমিক। এই বিশাল জনগোষ্ঠী গৃহের অভ্যন্তরে তাদের শ্রম বিনিময় করে।

তিনি আরো বলেন, গৃহশ্রমিকদের সুরক্ষার কথা বিবেচনা করে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ প্রণয়ন করে। কিন্তু দুর্ভাগ্যবশত, নীতিমালায় সরকারের দায়িত্ব হিসাবে যা উল্লেখ রয়েছে, তার কোনো বাস্তবায়ন এখনও দৃশ্যমান হয়নি। হেল্পলাইন, মনিটরিং সেলের কোনো কার্যকারিতা নেই। গৃহকর্মীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মমর্যাদা বৃদ্ধিতে বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা মনে করি, গৃহকর্মীদেরকে উন্নয়নের মূলধারায় আনার জন্য এই কার্যক্রমগুলো চলমান রাখা জরুরি।

যেসব দাবি উপস্থাপন করা হয় সেগুলো হলো-

১. শ্রম আইনে অন্তর্ভুক্তির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

২. গৃহকর্মীদের কাজের সময়সীমা, বিশ্রাম, বিনোদন, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য সুদৃঢ় আইনি কাঠামো তৈরি করা।

৩. গৃহকর্মে নিয়োজিত গৃহকর্মীদের নিবন্ধন ও তথ্যগুলো রক্ষণাবেক্ষণ সরকারের মনিটরিং সেল থেকে নিশ্চিত করা।

৪. গৃহকর্মীদের শহরে কাজে পাঠানোর আগে নিজ ইউনিয়নে ও থানায় নিবন্ধন করা বাধ্যতামূলক করতে হবে।

৫. গৃহকর্মীরা গৃহকাজে নিযুক্ত অবস্থায় কোনো ধরনের অসুস্থ হলে বা দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা নিয়োগ কর্তা ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে করা।

৬. সরকারি উদ্যোগে গৃহকর্মীদের একটি ডাটাবেজ তৈরি করতে হবে। এতে করে গৃহকর্মী ও নিয়োগকর্তার নিরাপত্তা সুরক্ষিত হবে।

৭. গৃহকর্মীদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডে-কেয়ারের ব্যবস্থা করা।

৮. গৃহশ্রমিকের উপর সহিংসতামূলক মামলাগুলো নিয়মিত তদারকি করা।

৯. গৃহশ্রমিকদের সরকারের সামাজিক নিরাপত্তা, জাতীয় পেনশন স্কিম, ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এ অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা।

১০. বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা গৃহশ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহকে সরকারের তত্ত্বাবধানে নিবন্ধনের আওতায় আনা।

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের