ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রথমবারেই তারেক রহমানের এত কাজ অনেকের সহ্য হচ্ছে না: ধর্মমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৬:১০
আপডেট  : ১১ মে ২০২৬, ১৬:৪৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি ও প্রধানমন্ত্রী হয়েই এত কাজ করছেন। তাই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ধর্মমন্ত্রী বলেন, অপপ্রচার ও সাইবার অপরাধ ঠেকাতে নতুন আঙ্গিকে একটি আইন প্রয়োজন।

তিনি সাংবাদিকদের প্রশংসা করে বলেন, সমাজে কিছু ব্যক্তি ভুল করলেও পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যায় না।

প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের সততা ও সরল জীবনযাপনের কথা স্মরণ করে তিনি বলেন, বড় সাংবাদিক হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার সততা ও নিষ্ঠা অনুকরণীয়।

সাংবাদিকদের গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারাই নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্রামাঞ্চলেও মাদক, জুয়া ও ফেনসিডিলের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকবিরোধী প্রচারে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ধর্মীয় গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সাইবার অপরাধ ও অপপ্রচার রোধে নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।

রমজান ও ঈদের চাঁদ দেখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইসলাম ধর্মে স্থানীয়ভাবে চাঁদ দেখেই রোজা রাখা ও ঈদ উদযাপনের নির্দেশনা রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ করতেই হবে-এমন কোনো নির্দেশনা কোরআন-হাদিসে নেই।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হাজিদের সেবায় সরকার আন্তরিক। হজ মৌসুমে তিনি নিজেও হাজি ক্যাম্পে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

হজ ব্যয় কমানোর বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে কিছুটা কমানো হয়েছে এবং ভবিষ্যতে আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।

আমার বার্তা/এমই

অবৈধ অভিবাসনে জড়িতদের কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি, সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অভিবাসনে জড়িতদের কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবক আটক

মধুপুরে বেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

প্রথমবারেই তারেক রহমানের এত কাজ অনেকের সহ্য হচ্ছে না: ধর্মমন্ত্রী

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইসরাফিল রতন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

নেইমারের গোল, তিন ম্যাচ পর জিতল সান্তোস