ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৪:১১

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবে। আগামী জুনে যে বাজেট সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আমরা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে। বাংলাদেশের মানুষের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে।

উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ, বিএনপি দেশের যেসব কাজ রয়েছে সবগুলো কাজ পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ইনশাআল্লাহ গড়ে তুলব।

কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে এ সময় লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র এবং সমাজকে আমাদের মেরামত করতে হবে।

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হতদরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: ফখরুল

ক্রিকেট বোর্ড পরিচালনায় অনিয়ম, আর্থিক সহায়তা বন্ধ করল আইসিসি

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী স্বপন

চীন সফর শেষ করেই মিত্র তাইওয়ানকে সতর্কবার্তা ট্রাম্পের

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী 

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের

পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে জনতার ঢল

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে রোডশো

ভর্তুকি ও বাড়তি সুবিধা পেয়েও টেলিটকের অগ্রগতি নেই: নুরুল কবীর

উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে

যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘কোনো আস্থা নেই’

ট্রাম্পের সতর্কবার্তা সত্ত্বেও তাইওয়ান বলল ‘আমরা স্বাধীন’

দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুলও, বিপর্যয়ে বাংলাদেশ

মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

টানা দুদিন কমলো সোনার দাম, ভরি ২৩৮১২১ টাকা