ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৯:০৪

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত দুইটি কমিটির মাধ্যমে ঢাকা উত্তরের ২৭ টি এবং দক্ষিণের ২৯টি খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২০ জুন) মিরপুর ১২ মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খালগুলো দখলমুক্ত করার পর বিমার কেশনের মাধ্যমে খালগুলো দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে খালগুলো স্থায়ী সংরক্ষণ করা হবে। ঢাকা শহরের খাল গুলো সংরক্ষণ করা না হয়ে গেলে, ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই নগরবাসীর স্বার্থেই খালগুলো পুনরুদ্ধার করে স্থায়ী সংরক্ষণ করার জন্য নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ টি ছোট বড় খালের ময়লা আবর্জনা অপসারণের কাজ চলছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত ১৯ বছর আন্তরিকতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়নি। বর্তমান সরকার নগরবাসী স্বার্থে নগরের প্রতিটি অলিগলিতে ও খালে ময়লা আবর্জনা অপসারণ কাজ শুরু করেছে এবং এই কাজ চলমান থাকবে।

প্রতিমন্ত্রী জানান, শুধু মুসলিম বাজার খাল থেকে প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। এভাবে সকল খালের ময়লা অবসেশন করা হবে। খালের ময়লা অপসনের মাধ্যমে নগরবাসীকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত হতে রক্ষা করা হবে। খাল গুলো দখলমুক্ত করে ময়লা আবর্জনা মুক্ত করা না গেলে ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

তিনি বলেন, যতদিন সিটি কর্পোরেশন থাকবে, যতদিন প্রশাসক থাকবেন, ততদিন ঢাকা শহরের ময়লা আবর্জনা অপসারণ,খাল-বিল পুনরুদ্ধার, বিমারকেশন লাইনিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যদি কেউ খাল কিংবা বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে, তাহলে আইন অনুযায়ী মোতাবেক জরিমানা করা হবে।

মুসলিম বাজার খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান খালের আশপাশে সরজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন।

আমার বার্তা/এমই

খেলাধুলার পাশাপাশি সব কিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের শুধু খেলাধুলা করলেই চলবে না, এর পাশাপাশি পড়াশোনা, সংস্কৃতি চর্চা

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির (ব্লু

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

খেলাধুলার পাশাপাশি সব কিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত