ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম প্রধান অংশীদার: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১৪:৪৩

বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতি মূলত অর্থনীতিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে এবং এই কৌশলী যাত্রায় চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে 'বাংলাদেশ চীন মৈত্রী সমিতি' আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভূ-রাজনীতি এখন অর্থনীতি কেন্দ্রিক এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং উৎস হিসেবে চীন আজ সারা বিশ্বেই সমাদৃত। স্বাভাবিক কারণেই আমাদের দেশের অর্থনীতি, বিশেষ করে আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে।

সে কারণে চীনের সঙ্গে বন্ধুত্ব ধরে রাখার ক্ষেত্রে আমাদের যেমন বাধ্যবাধকতা রয়েছে, তেমনি আমাদের আন্তরিক আগ্রহও রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, তবে অর্থনীতির গতিকে আরও অনেক বেশি ত্বরান্বিত করতে হবে।

আর এই কৌশলগত লক্ষ্য অর্জনে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কারণ বেইজিংয়ের সেই সামর্থ্য রয়েছে।

দেশের অর্থনৈতিক খতিয়ান টেনে মন্ত্রী বলেন, আমাদের দেশে যে এফডিআই স্টক রয়েছে, তার মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়। তবে চীন থেকে আমাদের আমদানির চিত্র প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি হলেও, আমরা ১ বিলিয়ন ডলারও দেশটিতে রপ্তানি করতে পারি না। এই বিশাল বাণিজ্য ঘাটতি থাকার পরও আমাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য চীন সরকারের যে আগ্রহ, সেটাই আমাদের বন্ধুত্বের অন্যতম কৌশলগত দিক।

চীন-মিয়ানমার-বাংলাদেশ রোড কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর অবশেষে বাংলাদেশ ও চীন একটি বিষয়ে একমত হয়েছে, চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ বা রোড কমিউনিকেশন চালু করা হবে। যোগাযোগ ছাড়া কোনো অর্থনীতি দ্রুত এগিয়ে যেতে পারে না। এই আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতসহ অন্য যেকোনো দেশ চাইলে পরবর্তীতে এই উদ্যোগে যুক্ত হতে পারে।

রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত সংকট উল্লেখ করে তথ্যমন্ত্রী বেইজিংয়ের ভূমিকার প্রশংসা করে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সরকারের ভূমিকা, বিশেষ করে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত যেভাবে বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক স্বার্থ বিবেচনা করে বিষয়টি নিয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি এই সংকটের টেকসই সমাধানে চীন তার কার্যকর প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সেমিনারে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশে ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম জানা যাবে বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা

বাংলাদেশের দক্ষ কর্মী ও ই-গভর্নেন্স খাতে আগ্রহী এস্তোনিয়া

বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী ও প্রকৌশলীসহ বিভিন্ন খাতের দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম