ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১২:২৮

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন। আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে এ‌ বৈঠক হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পরররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খালিলুর রহমানকে অভিনন্দন জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

খালিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সিঙ্গাপুরসহ ছোট রাষ্ট্রগুলোর উদ্বেগ ও স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগে রূপ দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়।

এ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি অভিবাসন এবং বহুপাক্ষিক সংস্থাগুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়টিকে স্বাগত জানান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষায় সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তি‌নি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়েও দেশটির সমর্থন প্রত্যাশা করেন।

এছাড়া রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে সিঙ্গাপুরের সহযোগিতা চান খালিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে

শুধু দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আসিয়ান আঞ্চলিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

শুধু দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

লিফটে আটকা পড়েছিলেন মা ও দুই বছরের শিশু, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার

আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

স্মার্টওয়াচে ব্যাটারি বদলানোর ঝামেলা আর থাকছে না, ইইউর নতুন সিদ্ধান্ত

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের আশা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সারাদেশে বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা

মেটার বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

মানবতাবিরোধী অপরাধ: এবার আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

মহানবীর (সা.) স্মৃতিবিজড়িত মক্কার ৫ মসজিদ