ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৪:৪৬
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগ-দখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমন তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাবিত এই আইনি পরিবর্তনের ফলে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে, যার বড় অংশই মূলত সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে তৈরি হয়। মন্ত্রী বলেন, আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আবার আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে।

বিদ্যমান হেবা ব্যবস্থার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বাবা-মা যদি হেবা করে দেন, সাথে সাথে তাদের হাত থেকে সম্পত্তি চলে যাচ্ছে। তারা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ছেলে-মেয়ে যদি তাদের না দেখে, তাহলে কিন্তু বাবা-মার আর কিছু করার থাকে না, তারা অসহায় হয়ে পড়ছেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, হেবার পাশাপাশি ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’-এ (সম্পত্তি হস্তান্তর আইন) গিফটের একটা ধারা রয়েছে, যেখানে সাধারণভাবেই হেবার বাইরে গিয়ে যে কেউ গিফট করতে পারেন। বিকল্প ব্যবস্থা হিসেবে ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।

প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মা তাদের জীবদ্দশায় সেটি ভোগদখল করার অধিকার নিজের কাছে রেখে দিতে পারবেন।

আইনমন্ত্রী বলেন, বাবা-মায়ের জীবনদশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না। সন্তান যেমন বিক্রি করতে পারবে না, তেমনি বাবা বা মা চাইলেও এককভাবে বিক্রি করতে পারবেন না।

তবে বিশেষ প্রয়োজনে ছাড়ের বিধান থাকছে উল্লেখ করে তিনি বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার এবং এই সম্পত্তি বিক্রি ছাড়া চিকিৎসা সম্ভব নয়, কিন্তু সন্তান বিক্রিতে সম্মতি দিচ্ছে না, সেক্ষেত্রে জেলা জজকে একটা ক্ষমতা দেওয়া থাকছে। জেলা জজে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করতে পারবেন।

এই সংশোধনের ফলে ভবিষ্যতে সিভিল মামলা ফাইলিং কমে আসবে এবং অনেক পারিবারিক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব।

প্রসঙ্গক্রমে আইনমন্ত্রী জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের (এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) অভিযোগের নিরপেক্ষ তদন্ত করবে সরকার।

আমার বার্তা/এমই

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা ভূমি

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

পে স্কেলের আনুষঙ্গিক কাজ শেষ হলেই মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল

জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার

দেশের স্বাস্থ্যকর্মীদের মান-সংখ্যা বাড়াতে হবে: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারী

পে স্কেলের আনুষঙ্গিক কাজ শেষ হলেই মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন: অর্থমন্ত্রী

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

জনগণের সঙ্গে বেইমানি করব না, ভয়ভীতিতেও পিছু হটব না: জামায়াত আমির

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল

হজের খরচ কমাতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

শাপলা হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল 

খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‌জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন