ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১৫:০৬
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আগামী ৫০ বছরের দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে চীন ও বাংলাদেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), অবকাঠামো উন্নয়ন, সুশাসন এবং উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদারে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক এখন নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে এবং ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের মাধ্যমে এই অংশীদারত্ব আরও গভীর হবে।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় ‘কমপারেটিভ গভর্ন্যান্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চলতি বছরের জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে একমত হন।

তিনি বলেন, এই অগ্রগতি প্রমাণ করে যে দুই দেশের সম্পর্ক প্রচলিত সহযোগিতার সীমা অতিক্রম করে নতুন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময় বাংলাদেশকে বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখবে এবং দ্বিপক্ষীয় বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।

রাষ্ট্রদূত বলেন, আগামী ৫০ বছরের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে দুই দেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় শিল্প, অবকাঠামো ও উন্নয়ন কৌশলের সমন্বয় এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোরসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইয়াও ওয়েন বলেন, চীন-বাংলাদেশের বাস্তবমুখী সহযোগিতা এখন আরও উন্নত কাঠামো, বিস্তৃত পরিসর এবং উচ্চতর পর্যায়ে এগিয়ে যাচ্ছে। সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বর্তমান বাংলাদেশ সরকার জনগণকেন্দ্রিক উন্নয়ন নীতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, শিল্প কাঠামোর উন্নয়ন এবং জটিল আন্তর্জাতিক পরিবেশ মোকাবিলার মতো কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসব বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই গভর্ন্যান্স ফোরামের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রদূত জানান, ফোরামের প্রশিক্ষণ কোর্সে চীনের রাষ্ট্র পরিচালনার আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগ, ডিজিটাল গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সুযোগ পাবেন এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে চীনের উন্নয়ন পরিকল্পনা ও বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের মধ্যে সম্ভাব্য সমন্বয় নিয়ে মতবিনিময় করবেন।

চীনা একটি প্রবাদ উদ্ধৃত করে ইয়াও ওয়েন বলেন, যারা হৃদয়ে হৃদয় মিলিয়ে চলে, তারাই দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, এই ফোরামের মাধ্যমে অংশগ্রহণকারীরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি ও কার্যকর পদ্ধতি গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, এই ফোরামে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের অংশগ্রহণ দুই দেশের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সহায়ক হবে।

আমার বার্তা/এমই

দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ বিশ্বব্যাপী স্বীকৃতি

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধীদলীয় নেতারা যে ভাষায় কথা বলছেন—‘পাঁচ বছর

শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান

আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা: প্রতিমন্ত্রী

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী

ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি মুছে দিল রাবি প্রশাসন

পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে আমাদের গবেষণা এক নতুন দিগন্তের সূচনা

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: মির্জা ফখরুল

শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান

তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী 

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘোষণা

ফিরে দেখা ৩৪ জুলাই: শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নতুন নির্দেশনা, গোপন তথ্য সুরক্ষায় জোর

৬ আগস্ট লি‌বিয়া থে‌কে আরও ৩ শতা‌ধিক বাংলাদেশিকে প্রত‌্যাবাসন করা হ‌বে

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী