ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

বিমানের সব ধরনের পদোন্নতি স্থগিত করল মন্ত্রণালয়

অনিয়ম-দুর্নীতির অভিযোগ
আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১৩:২৬

বিমানের প্রকৌশলী বিভাগে পদোন্নতির প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের পদোন্নতি কার্যক্রম স্থগিত করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এর আগে গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার একটি চিঠিতে উল্লেখ করেছেন, তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সম্প্রতি গৃহীত পদোন্নতি সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযোগটি করেছেন বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তা।

অভিযোগ বলা হয়, দীর্ঘদিন ধরে বিভাগটিতে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে একটি চক্র প্রভাব বিস্তার করে আসছে। একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে পদোন্নতির প্রস্তাব তৈরি করা হয়েছে। গত ২৮ জুন এ বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, সিভিল এভিয়েশন অথোরিটির পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় অপারেশনাল নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েকজন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দিতে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া আটজন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখা, লাইসেন্স ভাতা বন্ধ রাখা এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়মের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা, বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি দেওয়া, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখানো, পরে আবার আগের পদে ফিরিয়ে আনা, জ্যেষ্ঠতা উপেক্ষা করে জুনিয়রদের পদোন্নতি দেওয়া, টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান, কাগজে-কলমে ভিন্ন পদায়ন দেখানো, চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতি এবং এক পদে নিয়োগ দিয়ে অন্য পদে কাজ করানোর মতো নানা অনিয়ম সংঘটিত হয়েছে। সাংগঠনিক কাঠামোয় অস্তিত্ব না থাকা পদেও বেতন দেওয়া হচ্ছে। আবার কোনো কর্মকর্তা অনিয়মে জড়ালে শাস্তির পরিবর্তে তাকে অন্য বিভাগে বদলি করার অভিযোগও রয়েছে। মুদ্রণ ও প্রকাশনা বিভাগ নিয়েও অভিযোগ তোলা হয়েছে। সেখানে কয়েকজন কর্মকর্তাকে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হলেও তাদের চেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই ধরনের কৌশলে একাধিক ব্যক্তিকে একই পদে পদোন্নতি দেওয়ার ঘটনাও অভিযোগে উল্লেখ রয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মতকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের তদন্তাধীন।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার চিঠিতে উল্লেখ করেছেন, গুরুতর দুর্নীতি, স্বৈরাচারী সিন্ডিকেটের চক্রান্তের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং বিমান ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ ৫ ও ৬ এর অবৈধ পদোন্নতি অবিলম্বে স্থগিতকরণ বিষয়ে মন্ত্রণালয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্তের জন্য মন্ত্রণালয় হতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সম্প্রতি গৃহীত পদোন্নতি সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। গৃহীত পদোন্নতি সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রাখার জন্য ‍নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

গ্যাস সংকট কমাতে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

জনগণকে বিভ্রান্ত না করে দেশের উন্নয়নে বিরোধীদলকে সঠিক পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও শিঙাড়া বিলি করার অভিযোগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ

জাতীয় গ্রিডে দিনে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে পেট্রোবাংলা

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করব: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত