ই-পেপার সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সংস্কৃতি-পর্যটন উন্নয়নে একক নীতিমালা, হচ্ছে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি

আমার বার্তা অনলাইন:
২৪ আগস্ট ২০২৬, ১৬:২৭

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে এ খাতের উন্নয়নে একক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে যৌথ কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা আজ একটি সিদ্ধান্ত নিলাম। এই সভায় আমরা প্রেজেন্টেশন দিলাম, সেই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা চাই পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি এমওইউ করা। এটা বাইন্ডস করা; যে বাইন্ডসের মাধ্যমে আমরা দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক পর্যটনের জন্য একক নীতিমালার কার্যক্রম গ্রহণ করা। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এখানে আসা।

মন্ত্রী বলেন, আমি এরইমধ্যে কয়েকদিন আগেই মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে ট্যুরিজম অ্যান্ড কালচার মিনিস্টারের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক বৈঠক করে এসেছি। তাদের যে যে স্থাপনাগুলো যেভাবে মেইনটেইন করে, পর্যটন এবং কালচার-এটা নিয়ে যেভাবে তারা কাজ করে, সেই কাজগুলোই করার জন্য আমরা একটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে আজকে যে প্রেজেন্টেশন দেওয়া হলো, এই প্রেজেন্টেশনের মাধ্যমে একটা জিনিস কনফার্ম করতে চাই যে, আমাদের পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, এমওইউ করে আমরা কাজ শুরু করতে চাই। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই বিষয়ে অত্যন্ত আগ্রহী যে আমাদের এই সংস্কৃতি ধরে রাখার জন্য এবং পর্যটন খাতকে উন্নত করার জন্য। আমাদের বর্তমানে পর্যটন খাতে আমরা ২ থেকে ৩ শতাংশ জিডিপি অর্জন করতে পারি, সেটা আমাদের দুই মন্ত্রণালয়ের সম্পৃক্ততায় আমার কাছে মনে হয় তার যে আশা, ৭ থেকে ৮ পার্সেন্টে আমাদের জিডিপি উন্নতি করা, এই কারণেই আমাদের এই প্রাথমিক পর্যায়ে আজকের এই সিদ্ধান্তটি নেওয়া।

মন্ত্রী বলেন, প্রথমে যে ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো আছে অথবা কক্সবাজার থেকে বৌদ্ধ নিদর্শন, ময়নামতী পর্যন্ত আমরা প্রথম পর্যায়ে বেছে নেব, তারপরে পর্যায়ক্রমে একে একে করে আমরা এই প্রসার ঘটাব।

তিনি বলেন, আমরা মনে করি যে পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আশা-আমাদের জিডিপি ৭ থেকে ৮ পার্সেন্টে উন্নতি করা, সেটা সম্ভব হবে। আমি মনে করি যে আজকের এই উদ্যোগটা অত্যন্ত সুফল বয়ে আনবে।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু পর্যটন নিয়ে অনেক দেশ, ক্ষুদ্র ক্ষুদ্র দেশ, তারা কিন্তু পৃথিবীতে এখন মাথা তুলে দাঁড়িয়েছে। যেমন থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম ও মালদ্বীপ কিন্তু পর্যটন নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের পর্যটন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছি, আমরা চাইছি আমাদের ঐতিহ্যটাকে তুলে ধরে পৃথিবীর সামনে আমরা প্রমাণ করতে চাই যে আমরাই শ্রেষ্ঠ। আমরা বাঙালি জাতি, আমাদের দেশ, আমাদের এশিয়া প্যাসিফিক পৃথিবীর শ্রেষ্ঠ।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে। দুই দেশ আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

এ বছরের অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও

সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে: আইনমন্ত্রী

১৯৭২ সালের সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অবরোধের চাপ: জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অক্টোবরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা

সংস্কৃতি-পর্যটন উন্নয়নে একক নীতিমালা, হচ্ছে দুই মন্ত্রণালয়ের যৌথ কমিটি

সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে: আইনমন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ১

নুসরাত হত্যা মামলায় খালাস পেলেন ১০ জন

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে

১৪ বছরের রিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা