ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

আমার বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

আবার ছয় বছর পর দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে এ পদ্ধতি অনুসরণ করা হবে।

ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি খসড়া নীতিমালা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে তা নীতিমালা আকারে জারি করা হবে। ডিসেম্বরে এ পদ্ধতি অনুসরণ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

খসড়া নীতিমালা অনুযায়ী- লটারির পরিবর্তে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে মেধা যাচাইয়ে পরীক্ষা নেওয়া হবে। তিন বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা তৈরি করা হবে। মেধাতালিকা অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

মাউশির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত তিন বিষয়ের ওপর শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। তবে এটি চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রণালয়। এরপর আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করা হবে।

এদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষা ফেরানো নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে অধিকাংশ অভিভাবকের মতামত হলো- প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি উপযুক্ত ছিল। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে।

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা লুট হওয়া অস্ত্র ও গুলি একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী টঙ্গীর ইজতেমার মাঠে যারা নিরীহ মাদরাসা ছাত্র ও মুসল্লিদের

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

দেশের শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত আইনের সংশোধনী

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

রাজধানীর জাতীয় জাদুঘরে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট অব ফেইথ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল