ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য করে বলতেই পারে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।’

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন 'চাইলে দিতেন'। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’

ঘটনাটির প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার অধীনে ৩৫ কাঠার একটি বিতর্কিত জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছে। এক পক্ষে রয়েছে বিল্ডার (নিউ গিনি প্রোপার্টিজ) এবং অন্য পক্ষে এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। ওই সামরিক কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে জমি দখল করতে যায় এবং সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের একটি স্থাপনাসহ বেশ কিছু ভাঙচুর চালায়।’

এই ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তিনজনকে গ্রেফতার করে হয়েছে বলেও জানান মন্ত্রী।

মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ তারিখ মধ্যরাতের ওই ঘটনার পর পুলিশি অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মালামাল উদ্ধার করা হয়েছে।

রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, আমরা সেটা আমলে নেব না। অপরাধের সাথে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নিলে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমরা আশা প্রকাশ করছি।’

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেকসই জাতীয় উন্নয়নের চালিকাশক্তিতে

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী দিনগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর অপরাধ দমন এবং গণসহিংসতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ